এক্সপ্লোর

Durgapur News: বেআইনিভাবে টোল নেওয়ার অভিযোগে বিক্ষোভ, ধুন্ধুমার দুর্গাপুরের রাতুড়িয়ায়

durgapur news update: বেআইনিভাবে টোল নেওয়ার অভিযোগ। টোল প্লাজা ঘিরে তুমুল বিক্ষোভ। ঘটনাস্থল দুর্গাপুরের অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকের একটি টোল প্লাজা। সব অভিযোগ অস্বীকার টোল প্লাজা কর্তৃপক্ষের।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফাঁকা গাড়ি। তবুও দিতে হচ্ছে টোল। দীর্ঘদিন ধরেই ছিল এমন অভিযোগ। অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙল রবিবার। বেআইনিভাবে টোল নেওয়ার অভিযোগে, টোল প্লাজা ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন পণ্যবাহী গাড়ির চালক ও গাড়িমালিকরা। ঘটনাস্থল দুর্গাপুরের অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকের একটি টোল প্লাজা। ওই এলাকা দুর্গাপুর কোকওভেন থানার অন্তর্গত। বিক্ষোভকারীদের দাবি, ফাঁকা গাড়িতে টোল নেওয়ার নিয়ম নেই। কিন্তু সেই নিয়ম ভেঙে টোল নেওয়া হচ্ছে বলে তাঁদের অভিযোগ। যদিও ওই টোল প্লাজা কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করেছে।
 
দুর্গাপুর স্টেশন সংলগ্ন গ্যামন ব্রিজ মোড়ের কাছে রয়েছে হ্যানিম্যান সরণি। সেই রাস্তার উপরেই রয়েছে ওই টোল প্লাজা। গাড়িচালক ও গাড়ির মালিকদের অভিযোগ, প্রতিদিন খালি গাড়ি থেকে টোল আদায় করা হয় সেখানে। প্রতিবাদ করলে গাড়ি দাঁড় করিয়ে টোল প্লাজার কর্মীরা হেনস্থা করেন বলে অভিযোগ গাড়ির মালিকদের। 

রবিবার সকালে গাড়ির মালিক ও চালকরা একসঙ্গে টোল প্লাজা কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণের জন্য আটকে দেওয়া হয় সমস্ত গাড়ি। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। পুলিশ আশ্বাস দেওয়ার ঘণ্টাখানেক পর বিক্ষোভ তোলেন তাঁরা। গাড়িমালিকদের অভিযোগ, সরকারের তরফে ওভারলোড গাড়ি চালাতে নিষেধ করা হয়েছে। সেই নির্দেশ তাঁরা শুনছেন। কিন্তু, অঙ্গদপুরের এই টোল প্লাজা কর্তৃপক্ষ জোর খাটিয়ে ফাঁকা গাড়ি থেকে টোল আদায় করায় তাঁরা ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি গাড়ি চালকদের। এমন চলতে থাকলে তাঁরা শিল্পতালুকে পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এই টোল প্লাজা দুর্গাপুর পুরনিগমের অধীনে রয়েছে। লিজের ভিত্তিতে বেসরকারি এজেন্সির হাতে টোল প্লাজা পরিচালনার দায়িত্ব দেওয়া রয়েছে। দুর্গাপুর পুরনিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, শহরের সবকটি টোল প্লাজা নিয়ে কমবেশি দুর্নীতির অভিযোগ মাঝেমধ্যে আসে। শীঘ্রই কম্পিউটার চালিত টোল প্লাজা সিস্টেম শুরু হবে, সেটা হলেই পুরো প্রক্রিয়াটি দুর্নীতি মুক্ত হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনায় শাসক শিবিরকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূল পরিচালিত পুরনিগম প্রশাসন চালাতে ব্যর্থ বলে কটাক্ষ করেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিত দত্ত।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি, সন্দেশখালিতে জালবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget