এক্সপ্লোর

North 24 Pargana News : 'খেতে দেয় না ছেলে-বউরা' খাবারের খোঁজে রাস্তা হারালেন বৃদ্ধা, ঠিকানা খুঁজে দিল হ্যাম রেডিও

North 24 Pargana News : হাঁটতে গেলে  লাঠি লাগে। খিদের জ্বালায় সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারেন না। তাও খাবার জোটে না ছেলে-মেয়েদের সংসারে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : খুব কষ্ট করে একসময় বড় করেছিলেন সন্তানদের। কিন্তু আজ তাঁদের সংসারে জায়গা নেই মায়ের। ছেলেমেয়েরা কেউ খেতে দেয় না। পেটের জ্বালা মেটাতে তাই একদিন বাড়ি থেকে বেরিয়ে পড়েন ৯০ এর বৃদ্ধা।  হাঁটতে গেলে  লাঠি লাগে। খিদের জ্বালায় সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারেন না। তাও খাবার জোটে না ছেলে-মেয়েদের সংসারে। তাই বাইরে বেরিয়ে পড়েছিলেন খাবারের সন্ধানে। কিন্তু শেষমেষ বাড়ি ফিরতে চেয়ে দেখলেন রাস্তা হারিয়ে ফেলেছেন। 

রাতের তের অন্ধকারে সোজা গিয়ে হাজির হলেন তিনি বনগাঁ থানায়। পুলিশ কর্মীদের কাছে হাত জোড় করে বললেন, 'বাবা একটু বাড়ি পৌঁছে দাও। অন্ধকারে বুঝতে পারছি না। ' বৃদ্ধার কষ্ট দেখে উদ্যোগী হন বনগাঁ থানার এসআই কৃষাণু বিশ্বাস। বৃদ্ধাকে নিয়ে থানার বড়বাবুর কাছে নিয়ে যান। তিনি অনেক জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির ঠিকানা জানার চেষ্টা করেন। কিন্তু এই বৃদ্ধা ঠিকঠাক কিছুই বলতে পারছিলেন না।

বনগাঁ থানার বড়বাবু ও এসআই কিষাণু  রাতে থানাতেই বৃদ্ধার খাওয়ার ব্যবস্থা করেন।  এরই মধ্যে বিভিন্ন থানায় বৃদ্ধার ছবি ও পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু খোঁজ মেলেনি তাঁর বাড়ির ঠিকানার। এরপর বনগাঁ থানা থেকে হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের কাছে খবর দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল রেডিওর ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস ওই বৃদ্ধার ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এরপর তাঁদের প্রচেষ্টাতেই ওই বৃদ্ধার বাড়ির ঠিকানা পাওয়া যায়।

নগরউখড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁশবেড়িয়া গ্রামের চাপরাকান্দায়  বাড়ি তাঁর। বৃদ্ধার  নাম দুলে মণ্ডল । স্বামী, মেঘনাথ মণ্ডল। স্থানীয় পঞ্চায়েত সদস্য মিজাবুর রহমান হ্যাম রেডিওকে জানান, বৃদ্ধার নাতি তরঙ্গআটি হাইস্কুলে পড়ে। নাতিকে এই স্কুলে ভর্তি করার পাশাপাশি রোজ স্কুলে পৌঁছে দিতেন ওই বৃদ্ধাই।

বৃদ্ধার প্রতিবেশী পরিমল মণ্ডল জানিয়েছেন, তিনি তাঁর নাতি নাতিদের খুব ভালবাসেন। কিন্তু তাঁকে দুবেলা দুমুঠো খেতে দিত না ছেলে ও বউমারা। তাই খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন। শেষমেশ বনগাঁ থানায় গিয়ে তিনি আশ্রয় নেন।

এভাবে বৃদ্ধাকে ঘর খুঁজে দিতে পেরে খুশ হ্যাম রেডিও-র পশ্চিমবঙ্গের শাখা। হ্যাম রেডিওর প্রচেষ্টায় ওই বৃদ্ধাকে তার বাড়ি পৌঁছে দিচ্ছে বনগাঁ থানার ওই মানবিক পুলিশ অফিসার কৃষাণু বিশ্বাস। 

আরও পড়ুন :

এবার কি সত্যিই প্রত্যাবর্তন শোভনের? আর মেয়র থাকবেন না ফিরহাদ? বড় বার্তা দুই তরফেই
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ভোটের দিন ঘোষণার পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি, কোথায় কোথায় সভা করবেন?
ভোটের দিন ঘোষণার পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি, কোথায় কোথায় সভা করবেন?
WB News Live Updates: 'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে..', কেন এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ?
'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে..', কেন এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ?
BJP Candidate List: বারবার প্রার্থী বদল, পঞ্চম তালিকায় আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির!
বারবার প্রার্থী বদল, পঞ্চম তালিকায় আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির!
WB Assembly Election 2026: একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা
একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Bank Holidays: এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
Embed widget