এক্সপ্লোর

Durgapur News : দুর্গাপুরে মাছ চুরির প্রতিবাদ, ছুরি নিয়ে হামলা দুষ্কৃতীদের, আশঙ্কাজনক অবস্থায় যুঝছেন যুবক

অভিযোগ রাতে মদ্যপান করে, ঐ দুই যুবক ফের আসে স্থানীয় যুবক বরুণের কাছে। এই বরুণই তাদের সকালে বুঝিয়ে-সুজিয়ে ফেরত পাঠিয়েছিলেন।

 মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : আবার হিংসার ঘটনা। আবারও ফোকাসে সেই গ্রাম-বাংলা। দুর্গাপুরে পুকুরে মাছ চুরির প্রতিবাদ করায় এক যুবককের উপর ছুরি নিয়ে হামলা করে দুষ্কৃতীরা। শুক্রবার রাতের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে যুঝছে দুই যুবক। ওই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় দুই যুবককে ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরে। ছড়ায় উত্তেজনা। গ্রেফতার করা হয় ২ জনকে। । 

বিবাদের সূত্রপাত পুকুরে মাছ চুরিকে কেন্দ্র করে । অভিযোগ চুরির প্রতিবাদ করায় এক যুবকের উপর অস্ত্র নিয়ে হামলা করে করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় বরুন মণ্ডল নামে একজনকে ভর্তি করা হয়  দুর্গাপুর মহকুমা হাসপাতালে ।  ঘটনাস্থল দুর্গাপুর নগর নিগমের দুই নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকা।

জানা গিয়েছে, পাড়ার বেশ কয়েকজন যুবক একসঙ্গে একটি পুকুরে মাছ চাষ করে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকারই দুই যুবক এই পুকুরে মাঝে মধ্যেই মাছ চুরি করতে আসত।  শুক্রবারও  একইভাবে তারা মাছ চুরি করতে আসে ।  পাড়ার ছেলে হওয়ায়  প্রথমটা বুঝিয়ে সুজিয়ে ঐ দুই যুবককে আটকানোর চেষ্টা করা হয়। তাদের বুঝিয়ে বাড়িও পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ রাতে মদ্যপান করে, ঐ দুই যুবক ফের আসে স্থানীয় যুবক বরুণের কাছে। এই বরুণই তাদের সকালে বুঝিয়ে-সুজিয়ে ফেরত পাঠিয়েছিলেন।

আরও পড়ুন :

আগুন বাজারে ইবি-র অভিযান, আদৌ কতটা সুরাহা মিলবে? সংশয়ে সাধারণ মানুষ

জানা গিয়েছে, বরুণ তখন এক জায়গায় বসে গল্প করেছিলেন। হটাৎই দুই যুবক কথা বলতে বলতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।  রক্তাত্ত অবস্থায় বরুন মণ্ডলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সূত্রের খবর, পেটে ধারালো অস্ত্রের আঘাতে জখম বরুণ। পুলিশ এই ঘটনায় রাকেশ শর্মা ও শুভজিৎ দত্ত নামে দুই জনকে গ্রেফতার করেছে।

শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্ত দু'জনকে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ। স্থানীয় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিপ্রা সাহা জানান, পুকুরে মাছ চুরিকে কেন্দ্র করে এই ঘটনা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গুরুতর জখম বরুণের পরিবার। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের রঘুনাথপুর এলাকায়।

 

সেরা শিরোনাম

Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
GKSS Poll: নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget