এক্সপ্লোর

Duttapukur Incident: অভিমান করে বাড়ি ছেড়ে কাজে যোগ ছেলের, দত্তপুকুরে বিস্ফোরণে মৃত শাহবাজের পরিবারে হাহাকার

Duttapukur Blast: পোড়া বারুদের গন্ধ আর, স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে রয়েছে দত্তপুকুরের আকাশ-বাতাস। রবিবার সকালের বিস্ফোরণ বদলে দিয়েছে অনেক কিছু।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরে (Duttapukur) বিস্ফোরণে এখনও মৃত্যু হয়েছে ৯ জনের। মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের বাসিন্দা শাহবাজ আলমের। বাড়িতে না বলেই, বাজি কারখানায় কাজে এসেছিল শাহবাজ। একমাত্র ছেলের মৃত্যুতে শোকাহত বাবা। বিস্ফোরণে মৃত শাহবাজ আলমের বাবা সেলিম আলম বলেন, 'আমার একটা ছেলে চলে গেল।' 

পোড়া বারুদের গন্ধ আর, স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে রয়েছে দত্তপুকুরের আকাশ-বাতাস। রবিবার সকালের বিস্ফোরণ বদলে দিয়েছে অনেক কিছু। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুদূর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলা থেকে সাহবাজ আলম ২২ বছর বয়স, বাড়ি থেকে রুটি-রুজির টানে এসেছিল দত্তপুকুরের এই বাজি কারখানায়। অভিমান করে বাড়ি ছেড়েছিল।

শাহবাজের বাবা বলেন, 'নাইন অবধি পড়েছে ছেলে। বলত বুলেট কিনে দে, টাটা সুমো। না কিনে দিলে আমি থাকব না। বলেনি কী কাজ করবে। রাগ করে চলে এসেছিল। ছেলেকে ফোন করিনি। বলেছিল, আব্বা গাড়ি কিনে দাও। রাগারাগি হল। আমি বলেছিলাম, বেটা কিনে দেব।' 

অন্যদিকে, জঙ্গিপুর পুলিশ জেলার সুতির একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে দত্তপুকুরের বিস্ফোরণে। মৃতের আত্মীয় হাবুল শেখ বলেন, 'পরশু দিন জানলাম বিদেশ গেছে খাটতে। কাজকাম কী থাকবে। বাইরেই তো যাচ্ছে আমাদের সব কাজের লোক। মিস্ত্রির কাজ জেনে এখানে এসে শুনছি।' 

আরও পড়ুন, 'বাজির কারখানা'য় তরল রাসায়নিক, স্টোনচিপ, অত্যাধুনিক যন্ত্রপাতি, কী তৈরি হত? কী বলছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা?

বেআইনি বাজি কারবারি কেরামত আলির পর মৃত্যু হয়েছে তার আরেক অংশীদার সামসুল আলি ওরফে খুদের। গতকাল এই খুদের বাড়িতেই বিস্ফোরণ হয়। তার বাড়িতেই বাজি ও বাজির মশলা মজুত করা হত। বিস্ফোরণে ঝলসে যায় সামসুলও। এর আগে বাজি কারবারি কেরামত আলি ও তার ছেলে রবিউলেরও মৃত্যু হয় বিস্ফোরণে। বিস্ফোরণস্থলের অদূরেই মেলে একটি মুণ্ডহীন দেহ। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে দেহাংশ। ফলে দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। 

এদিকে, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পাশের একাধিক বাড়িও। কারও বাড়ির দরজা-জানলা ভেঙে গেছে, তো কারও আবার মাথার উপর ছাদটাই সরে গেছে। দত্তপুকুরের মোচপোলে বিস্ফোরণের তীব্রতায়, ক্ষতি হয়েছে আশপাশের একাধিক বাড়ি। অসহায় বহু মানুষ। ৯ জনের প্রাণ কেড়েছে অবৈধ বাজি কারবার। কিন্তু যাঁরা ওই কারবারের সঙ্গে জড়িত না থেকেও বিপুল ক্ষতির মুখে পড়লেন, তাঁদের কী হবে? কে পাশে দাঁড়াবে তাঁদের?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News : দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু !
Kolkata News : দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু !
Baranagar TMC Leader Arrested: গ্রেফতার বরানগরের TMC নেতা শঙ্কর রাউত সহ ৪ জন, তোলাবাজি-মারধরের অভিযোগ
গ্রেফতার বরানগরের TMC নেতা শঙ্কর রাউত সহ ৪ জন, তোলাবাজি-মারধরের অভিযোগ
West Bengal Live Blog: ৯ দিনের মধ্যে তৃতীয়বার, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! ৪ দিনের ভারত সফরে আমেরিকার বিদেশসচিব
৯ দিনের মধ্যে তৃতীয়বার, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! ৪ দিনের ভারত সফরে আমেরিকার বিদেশসচিব
West Bengal News: দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স', খড়গহস্ত রাজ্য সরকার, আশাবাদী সাধারণ মানুষ
দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স', খড়গহস্ত রাজ্য সরকার, আশাবাদী সাধারণ মানুষ

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget