এক্সপ্লোর

Earthquake In West Bengal: ভূমিকম্পে কেঁপে উঠল বাংলার মাটি, কোথায়? রিখটার স্কেলে মাত্রা কত?

Earthquake News : সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে আপাতত, ভূমিকম্পের জন্য প্রাণহানির কোনও খবর নেই।

কলকাতা : হালফিলে পরপর ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর ভারত। নেপাল তছনছ হয়েছে ভূকম্পে। এবার ভূমিকম্প অনুভূত হল এই বাংলায়। 

বুধবার সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬। ন্যাশনাল সিসমোলজি সেন্টার থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী,  সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে আপাতত, ভূমিকম্পের জন্য প্রাণহানির কোনও খবর নেই। এর আগে ৮ নভেম্বর পঞ্জাবের রূপনগর এবং  প্রতিবেশী দেশ চিনের জিনজিয়াংয়েও ভূমিকম্প অনুভূত হয়। 

চলতি মাসেরই ৩ তারিখ কেঁপে ওঠে দিল্লি-NCR। কাঁপে কলকাতাও। শুক্রবার রাত ১১.৩৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ডও। বেশ কিছুক্ষণ ধরে ভূকম্পন অনুভূত হয় কলকাতাতেও। এদিনের ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতি হয় নেপালে। 

শুধু একবারই নয়, বারবার কেঁপে ওঠে নেপালের মাটি।   শুক্রবার রাতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয় ১৫৭। শুধু তাই নয় শতাধিক আফটার শকে বারবার কেঁপে ওঠে নেপাল। শনি ও রবিবার নেপালে ফের কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ভেঙেচুরে তছনছ হয়ে যাওয়া এলাকাগুলির সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উদ্ধারকাজে নামানো হয় সেনা ও আধা সেনা। শুক্রবার রাতের ভূমিকম্পে সবথেকে ক্ষতিগ্রস্ত হয় নেপালের পশ্চিম রুকুম ও জাজারকোট জেলা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল। 

ভূবিজ্ঞানীরা বলছেন, উত্তর থেকে উত্তর-পূর্ব ভারত, গুজরাটের বিস্তীর্ণ অংশ, এদেশের অনেকটাই ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে পড়ে। শতাংশের হিসেবে যা অর্ধেকেরও বেশি। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পপ্রবণ ও মৃদু ভূমিকম্পপ্রবণ জোনের মধ্যেই পড়ে কলকাতা। হিমালয়ের মুকুট পরে থাকা বাংলায়, ভিনরাজ্যের কম্পনেও এরাজ্যে পায়ের তলার মাটি কাঁপতে পারে। বলছেন ভূবিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম মেনে নগরায়ন, মাটির ধারণক্ষমতা-সহ একাধিক বিষয়ের ওপর জোর না দিলে ভবিষ্যতে বিপদ রোখা যাবে না।                     

আরও পড়ুন : 

নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে সমন ইডির, দেবেন হাজিরা?

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget