এক্সপ্লোর

East Bardhaman News: শোনেননি 'বারণ', আসানসোলে সেতু পার হতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল চালক-সহ গাড়ি ! ভিডিও ভাইরাল

Asansol Car Driver Rain Water Accident: আসানসোলের কল্যানপুর হাউসিংয়ে সেতুর ওপর দিয়ে বইছে জল, নিষেধ সত্ত্বেও সেতু পার হতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল চালক-সহ গাড়ি !

ভাস্কর মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান এবং বীরভূম: প্রবল বর্ষণ উত্তরবঙ্গ-সহ কম বেশি দেশের একাধিক জায়গাতেই বিপর্যস্ত অবস্থা। রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কল্যানপুর হাউসিংয়ে সেতুর ওপর দিয়ে বইছে জল। নিষেধ করা সত্ত্বেও একটি চার চাকার গাড়ি নিয়ে সেই সেতু পার হতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল চালক-সহ গাড়ি !

অপরদিকে, বীরভূমের কঙ্কালীতলা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল জল। প্রবল বর্ষণে আগেই জল ঢুকে গিয়েছিল কঙ্কালী মন্দির চত্বরে।বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টিতে জেরেই চারিদিকে অথৈ জল। ভারী বর্ষণে কোপাই নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে।তবে গর্ভগৃহে জল ঢুকতেই ঝুঁকি নিতে রাজি নয় মন্দির কর্তৃপক্ষ।কঙ্কালী মন্দিরের পুজো এবার সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

 প্রবল বর্ষণের ভয়াবহতা শুধু এরাজ্যেই নয়, দেশের একাধিক জায়গায়। দেশে ধস-বিধ্বস্ত ওয়েনাডে মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেল । কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ভূমিধসে এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মাটি কাটার যন্ত্র দিয়ে নরম কাদামাটি সরাতেই উঠে আসছে দেহ আর দেহাংশ। পুরোদস্তুর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়েনাডের চূড়লমালা।ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান। দিল্লি থেকে ড্রোন-নির্ভর অত্যাধুনিক প্রযুক্তির রাডার দিয়ে প্রাণের খোঁজ চালানোর পরিকল্পনা। উদ্ধারকাজে প্রাণের খোঁজে কাজে লাগানো হবে ১০টি স্নিফার ডগ। ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বেইলি ব্রিজ তৈরির কাজ শেষ করেছে সেনাবাহিনী। চূড়লমালা গ্রামে পাঠানো হয়েছে ২৫টির বেশি অ্যাম্বুল্যান্স।

আরও পড়ুন, ধস-বিধ্বস্ত ওয়েনাডে আটকে বাংলার ২৪২ জন পরিযায়ী শ্রমিক, কী বার্তা রাজ্য সরকারের ?

ওয়েনাডে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে। রাজ্য যোগাযোগ কর‍তে পেরেছে ১৫৫ জনের সঙ্গে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের শ্রমিকরা আটকে। রাজ্য সরকার এঁদের ব্যাপারে খোঁজ রাখছে, বিধানসভায় জানালেন মন্ত্রী মলয় ঘটক।বেশ কয়েকদিন ধরেই লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওয়েনাড। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ৩টে নাগাদ ওয়েনাডের পাহাড়ি এলাকায় প্রথম ধস নামে। ঘণ্টাখানেক পর একাধিক জায়গা থেকে ধস নামার খবর আসতে শুরু করে। ভোরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ততক্ষণে একের পর এক গ্রাম জলের তলায় স্বজনহারাদের হাহাকার,আর আশ্রয় হারানো মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী। ঘুমের মধ্যেই শেষ হয়ে গেছে বহু জীবন। আশ্রয়হীন হয়েছে প্রায় ৪০০টির বেশি পরিবার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget