এক্সপ্লোর

Wayanad Landslides: ধস-বিধ্বস্ত ওয়েনাডে আটকে বাংলার ২৪২ জন পরিযায়ী শ্রমিক, কী বার্তা রাজ্য সরকারের ?

Bengal Migrant Worker In Wayanad Landslides: ধস-বিধ্বস্ত ওয়েনাডে মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেল, ওয়েনাডে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে, কী বলছে রাজ্য সরকার ?

নয়াদিল্লি: ওয়েনাডে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে। রাজ্য যোগাযোগ কর‍তে পেরেছে ১৫৫ জনের সঙ্গে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের শ্রমিকরা আটকে। রাজ্য সরকার এঁদের ব্যাপারে খোঁজ রাখছে, বিধানসভায় জানালেন মন্ত্রী মলয় ঘটক।

ধস-বিধ্বস্ত ওয়েনাডে মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেল । কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ভূমিধসে এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মাটি কাটার যন্ত্র দিয়ে নরম কাদামাটি সরাতেই উঠে আসছে দেহ আর দেহাংশ। পুরোদস্তুর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়েনাডের চূড়লমালা।ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান। দিল্লি থেকে ড্রোন-নির্ভর অত্যাধুনিক প্রযুক্তির রাডার দিয়ে প্রাণের খোঁজ চালানোর পরিকল্পনা। উদ্ধারকাজে প্রাণের খোঁজে কাজে লাগানো হবে ১০টি স্নিফার ডগ। ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বেইলি ব্রিজ তৈরির কাজ শেষ করেছে সেনাবাহিনী। চূড়লমালা গ্রামে পাঠানো হয়েছে ২৫টির বেশি অ্যাম্বুল্যান্স।

বেশ কয়েকদিন ধরেই লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওয়েনাড। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ৩টে নাগাদ ওয়েনাডের পাহাড়ি এলাকায় প্রথম ধস নামে। ঘণ্টাখানেক পর একাধিক জায়গা থেকে ধস নামার খবর আসতে শুরু করে। ভোরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ততক্ষণে একের পর এক গ্রাম জলের তলায় স্বজনহারাদের হাহাকার,আর আশ্রয় হারানো মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী। ঘুমের মধ্যেই শেষ হয়ে গেছে বহু জীবন। আশ্রয়হীন হয়েছে প্রায় ৪০০টির বেশি পরিবার। উদ্ধারকাজে নামে বায়ুসেনার ২টি কপ্টার। নামানো হয় ভারতীয় নৌসেনার ৩০ জন প্রশিক্ষিত সাঁতারু ,ডগ স্কোয়াডকে।  মৃতের সংখ্যাটা বাড়তে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা।

আরও পড়ুন, ফের রামকৃষ্ণ মিশনের 'জমি দখল' ! মুখ্যমন্ত্রীর কাছে গেল উদ্ধারের আর্জি, 'জাল দলিল বানিয়ে..'

অপরদিকে, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। কেদারনাথ যাত্রায় গিয়ে ভীমবলিতে আটকে পড়েছেন ১৫০ থেকে ২০০ জন তীর্থযাত্রী। কেদারনাথে মেঘ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ মিটার ফুটপাথ। ফলে চলাচল করতে পারছেন না পথচারী ও তীর্থযাত্রীরা। তাদের নিরাপদে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্য়া পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও। প্রবল বৃষ্টির জেরে গৌরীকুন্ড ও সোনপ্রয়াগে বেড়ে গিয়েছিল নদীর জলস্তর। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে রুদ্রপ্রয়াগ পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
Water Crisis in Maharashtra: জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget