এক্সপ্লোর

Kali Puja 2025: দেবীকে দেওয়া হয় পোড়া শোল মাছ, প্রতি রাতে ভোগ নিবেদন করা হয় শিয়ালকে! অবাক করা এই কালী মন্দিরের ইতিহাস

Kali Puja News: এখনও নিয়ম মেনে কালী পুজো হয় এখানে, দেবীকে ভোগে দেওয়া হয় পোড়া শোল মাছ! প্রতি রাতে ভোগ নিবেদন করা হয় শিয়ালকে!

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দুর্লভা কালীবাড়িতে আজও নিয়ম মেনে হয় তন্ত্রমতে পুজো।
  • মহারাজার দান করা জমিতে গোকুলানন্দের সাধনা ও মন্দির স্থাপন।
  • প্রতি রাতে শিয়ালকে ভোগ নিবেদন, দেবীর মূর্তিতেও বিশেষত্ব।
  • বিশেষ পুজোয় পোড়া শোল মাছ ও কারণ, সপ্তাহে থাকে নানা ভোগ।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: কালী পুজো ঘিরে কত জায়গায় ছড়িয়ে থাকে কত লোক কথা। কত জায়গায় মন্দির ঘিরে, দেবী মূর্তি ঘিরে রয়েছে কত অলৌকিক কাহিনী। ঠিক তেমনই একটি কাহিনী লুকিয়ে রয়েছে পূর্ব বর্ধমানের লাকুড্ডি এলাকায় অবস্থিত দুর্লভা কালীবাড়িতে। আগে ঘন জঙ্গলে ঘেরা ছিল এই এলাকা, মা কালীর দর্শন পাওয়া ছিল অত্যন্ত দুর্লভ। তাই এই দেবীর নাম 'দুর্লভা কালী'। এখনও নিয়ম মেনে কালী পুজো হয় এখানে, দেবীকে ভোগে দেওয়া হয় পোড়া শোল মাছ! প্রতি রাতে ভোগ নিবেদন করা হয় শিয়ালকে!

বর্ধমানের মহারাজা বিজয়চাঁদ মহতাব এক দিন জঙ্গলে গিয়ে দেখতে পান, তালপাতার ছাউনিতে এক সন্ন্যাসী বসে সাধনা করছেন। মহারাজা সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেন আজ কী তিথি? সন্ন্যাসী উত্তরে বলেন, আজ পূর্ণিমা তিথি কিন্তু সেই দিন ছিল অমাবস্যার রাত। কথিত আছে, অমাবস্যার রাতেই মহারাজ বিজয়চাঁদকে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন সন্ন্যাসী গোকুলানন্দ। তাঁর এই অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হয়ে মহারাজা বিজয়চাঁদ মহতাব তাঁকে মন্দির তৈরির জন্য জমি দান করেন। লাকুড্ডি এলাকায় গড়ে ওঠে মন্দির। সেই মন্দিরেই প্রতিষ্ঠা করা হয় দেবী দুর্লভার মূর্তি। মন্দিরের মধ্যে রয়েছে পঞ্চমুণ্ডির আসনও, সেই আসনে বসেই সাধনা করতেন সন্ন্যাসী গোকুলানন্দ ব্রহ্মচারী। তাঁর মৃত্যুর পর পঞ্চমুণ্ডির আসনে আর কেউ বসেননি। 

মন্দিরের পিছনেই রয়েছে সন্ন্যাসী গোকুলানন্দ ব্রহ্মচারীর সমাধি। মূল মন্দিরের পাশে তৈরি করা হয় বেশ কয়েকটি শিব মন্দিরও। আজও নিয়ম রীতি মেনেই পুজো হয় মন্দিরে এবং প্রতি রাতে শিয়ালকে ভোগ নিবেদন করা হয়। দেবীর মূর্তিতেও রয়েছে বিশেষত্ব। শিব শুয়ে আছে, তার উপরে রয়েছে পদ্মফুল। পদ্মফুলের ওপরেই বসে রয়েছেন দেবী। বর্তমানে মূর্তিটি শ্বেত পাথরের তৈরি। এর আগে মূর্তিটি ছিল অষ্টধাতুর, তারও আগে ছিল বেলকাঠের একটি মূর্তি।

দেবীকে এখানে তন্ত্র মতে পুজো করা হয়। বিশেষ বিশেষ পুজোর সময় দেবীর ভোগে দেওয়া হয় শোল মাছ পোড়া ও কারণ। বছরের অন্যান্য সময়েও ভোগ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিশেষত্ত্ব আছে। প্রথমে ভোগ নিবেদন করা হয় সন্ন্যাসী গোকুলনন্দের সমাধিতে। এরপর পঞ্চমুন্ডি আসনে ভোগ নিবেদন করে দেবীকে ভোগ নিবেদন করা হয়। নিয়ম করে প্রতি সোমবার দেবীকে পায়েস ভোগ দেওয়া হয়। মঙ্গলবার, শনিবার ও রবিবার দেওয়া হয় খিচুরি ভোগ। বুধ, বৃহস্পতি, শুক্রবার আলু ভাতে, ঘি, ভাত দেওয়া হয় ভোগ হিসেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস
CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget