এক্সপ্লোর

Memari Murder: মেমারিতে মা-বাবাকে খুনের পর বনগাঁতেও হামলা, অভিযুক্ত হুমায়ন কবীরের কি বাংলাদেশে পালানোর ছক ছিল ?

Memari Murder: মেমারিকে মা-বাবাকে গলার নলি কেটে খুন। সন্ধেয় বনগাঁতে কুঠার হাতে হামলা, এলোপাথাড়ি কোপ। গ্রেফতার মূল অভিযুক্ত হুমায়ুন কবীর। তাঁকে ছিনিয়ে নিতে হামলা থানায়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : মেমারিতে দম্পতি খুনের ঘটনায় বনগাঁ কানেকশন। মা-বাবাকে গলার নলি কেটে নৃশংসভাবে খুন করে, বনগাঁয় এসে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল ইঞ্জিনিয়ার ছেলের বিরুদ্ধে। বনগাঁয় ৪ জনকে কোপানোরও অভিযোগ উঠেছে। ঘটনায় ধৃত হুমায়ুন কবীর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে নয়ডার একটি সংস্থায় কর্মরত ছিলেন। বর্তমানে মেমারিতে মা-বাবার সঙ্গে থাকতেন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, মা-বাবাকে খুন করে অভিযুক্ত বনগাঁয় পালিয়ে আসেন। গতকালের ঘটনার পর এলাকা থমথমে। স্থানীয়দের চোখে মুখে এখনও আতঙ্ক। তাঁদের দাবি, কুঠার হাতে হামলা চালান অভিযুক্ত হুমায়ুন কবীর। কেউ তাঁর কাছে ঘেঁষতে পারছিল না। হুমায়ুনকে আগেও এই এলাকায় দেখা গেছে বলে স্থানীয়দের দাবি। তবে মা-বাবাকে খুনের পর বনগাঁ হয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিলেন হুমায়ুন? খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। পুলিশ সূত্রে খবর, হুমায়ন দাবি করেছেন তাঁর মা-বাবা গরিব মানুষদের দেখতে পারতেন না। গরিবদের কাজের লোক বলে সম্বোধন করতেন। তাই মা-বাবাকে খুন করেছেন তিনি। 

পূর্ব বর্ধমানের মেমারিতে জোড়া খুন। প্রৌঢ় দম্পতিকে নৃশংসভাবে গলার নলি কেটে খুনের পর দেহ বাড়ির সামনে রাস্তায় ফেলে দেওয়া হয়। বুধবার সকালে উদ্ধার হয় ২ জনের দেহ। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন দম্পতির ছেলে। স্বভাবতই সন্দেহ হয় তাঁকে ঘিরে। উঠতে থাকে নানা প্রশ্ন।  মেমারির কাশিয়াড়া কাজিপাড়ার বাসিন্দা ৬৬ বছরের মুস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী ৫৬ বছরের মমতাজ পারভিন ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকতেন। ছেলে বি টেক পাস, কাজ করতেন দিল্লির একটি কোম্পানিতে। স্থানীয় সূত্রে খবর, মাস তিনেক আগে নিখোঁজ হয়ে যান ছেলে। মাস দু'য়েক আগে মুস্তাফিজুর ছেলেকে খুঁজে আনেন। তারপর থেকে মা-বাবার সঙ্গেই মেমারির বাড়িতে থাকতেন ছেলে। বুধবার সকালে বাড়ির সামনে রাস্তার ওপর দম্পতির রক্তাক্ত দেহ পড়েছিল। দেহ উদ্ধারের পর থেকেই নিহত দম্পতির ছেলের ভূমিকা খতিয়ে দেখা শুরু করে পুলিশ। 

পূর্ব বর্ধমানের মেমারিতে বাবা-মাকে খুনের পর, বুধবার সন্ধেয় উত্তর ২৪ পরগনার বনগাঁয় এসে হামলা চালানোর অভিযোগ ওঠে অভিযুক্ত হুমায়নের বিরুদ্ধে। হাতে কুঠার নিয়ে এলোপাথাড়ি কোপ চালাতে থাকেন তিনি। এই ঘটনায় জখম হন ৪ জন। অভিযুক্তকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবিতে বনগাঁ থানা চত্বরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের আজ আদালতেও পেশ করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget