এক্সপ্লোর

East Burdwan: মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের ঘটনায় সিআইডি-র হাতে গ্রেফতার অভিযুক্তের ছায়াসঙ্গী

খুনের ব্লু প্রিন্ট তৈরি করার পাশাপাশি, খুনের সুপারির টাকা ৬ শ্যুটারের মধ্যে বিলি করে অভিযুক্ত, দাবি তদন্তকারীদের

রানা দাস, মঙ্গলকোট:  পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূল অঞ্চল সভাপতি খুনের ঘটনায় মূল অভিযুক্তের ছায়াসঙ্গীকে গ্রেফতার করল সিআইডি। খুনের ব্লু প্রিন্ট তৈরি করার পাশাপাশি, খুনের সুপারির টাকা ৬ শ্যুটারের মধ্যে বিলি করে অভিযুক্ত। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে দাবি গোয়েন্দাদের। 

খুনের পর ১ মাস ৯ দিন ধরে সিআইডি-র সঙ্গে লুকোচুরি। তদন্তকারীদের নজর এড়িয়ে ভিন রাজ্যে পালানোর ছক। বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না। 

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূল অঞ্চল সভাপতি খুনে গ্রেফতার করা হল মূল অভিযুক্তের ছায়াসঙ্গীকে। ধৃতের নাম রিপন শেখ। 

সিআইডি সূত্রে খবর, শনিবার বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গত ১২ জুলাই মঙ্গলকোটে গুলি করে খুন করা হয় তৃণমূল অঞ্চল সভাপতি অসীম দাসকে। খুনের পর দিল্লি থেকে মূল অভিযুক্ত শেখ রাজুকে গ্রেফতার করে সিআইডি। 

তদন্তকারীদের দাবি, শেখ রাজুকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ছায়াসঙ্গী রিপন শেখের হদিস মেলে। তৃণমূল নেতাকে খুনের ব্লু প্রিন্ট তিনিই তৈরি করেন। সেই মতো খুনের জন্য ৬ জনকে জোগাড় করা হয়। 

তাঁদের মধ্যে খুনের সুপারির ৫ লক্ষ টাকা বিলি করেন রিপন। খুনের সময় কে কোথায় থাকবে, কে গুলি চালাবে, সেই পরিকল্পনাও করেন। 

তদন্তকারীদের আরও দাবি, খুনের পর মঙ্গলকোটে বসেই পুলিশ ও সিআইডি-র গতিবিধির উপর নজর রাখছিলেন রিপন। শেখ রাজু ধরা পড়ে যাওয়ায় কেরলে পালানোর ছক কষেন তিনি। 

অসীম দাস খুনে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। এই ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক বলে দাবি সিআইডি-র। 

এর আগে, গত বৃহস্পতিবার রাজধানী থেকে সিআইডির হাতে ধরা পড়ে মূল অভিযুক্ত শেখ রাজু। রাজুকে জিজ্ঞাসাবাদ করে শুক্রবার বোলপুর থেকে শেখ বাবুলকে গ্রেফতার করেন তদন্তকারীরা। 

কে এই বাবুল? সিআইডি সূত্রে খবর, তৃণমূল নেতা অসীম দাসকে খুন করতে, সুপারি দেওয়া হয় বোলপুরের বাসিন্দা শেখ বাবুলকে।  এর জন্য শেখ রাজু ও তৃণমূলের প্রাক্তন অঞ্চল সহ সভাপতি সাবুল শেখ দু’জনে মিলে বাবুলকে ৫ লক্ষ টাকা দেন।

কয়েক দিন আগে এই ঘটনায় গ্রেফতার হওয়া, রফিক শেখের কাজ ছিল রাজু ও সাবুলকে তৃণমূল নেতার গতিবিধির খবর দেওয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget