এক্সপ্লোর

TMC Leader Recommendation : ভাইরাল তৃণমূল বিধায়কের প্যাডে লেখা চাকরির সুপারিশপত্র, শুরু জোর তরজা

সুপারিশ চিঠিকে হাতিয়ার করে একযোগে সুর চড়িয়েছে বিজেপি (BJP) ও সিপিএম (CPM)। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল (TMC) নেতৃত্ব।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যেই ভাইরাল হল বর্ধমান উত্তরের (Burdwan North) তৃণমূল বিধায়কের (TMC MLA) প্যাডে লেখা একটি সুপারিশপত্র। অভিযোগ, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিজের প্যাডে ১১ জন চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করেছিলেন ওই শাসক নেতা। বিষয়টি জানা নেই বলে দায় ঝাড়ার চেষ্টা করেছেন অভিযুক্ত তৃণমূল বিধায়ক। সুপারিশ চিঠিকে হাতিয়ার করে একযোগে সুর চড়িয়েছে বিজেপি (BJP) ও সিপিএম (CPM)। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল (TMC) নেতৃত্ব।

ভাইরাল সুপারিশ

তৃণমূল বিধায়কের নামাঙ্কিত প্যাডে ১১ জনের নাম, রোল নম্বরের তালিকা ! তার মধ্যে প্রথম ৯ জনের নামের পাশে লেখা রয়েছে ট্রেন্ড। শেষ দু'জনের নামের পাশে লেখা আনট্রেন্ড। পার্থ চট্টোপাধ্যায়কে সম্বোধন করে লেখা সুপারিশ-চিঠির শেষে স্বাক্ষর বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের! অভিযোগ, শিক্ষামন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্য়ায়কে এভাবেই প্রাথমিকে চাকরির সুপারিশ তালিকা পাঠিয়েছিলেন তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে, নতুন মাত্রা যোগ করেছে সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে যে ছবি! যদিও এবিপি আনন্দ এই ছবির সত্য়তা যাচাই করেনি। যাঁর নামাঙ্কিত প্যাডের ছবি ভাইরাল হয়েছে, সেই তৃণমূল বিধায়ক কিছুই জানেন না বলে দাবি করছেন।

জারি রাজনৈতিক তরজা

যে বিষয় সামনে আসার পরই বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক বলেছেন, 'আমি এই বিষয়ে কিছু জানি না।' যদিও, তৃণমূলকে আক্রমণের এমন অস্ত্র হাতছাড়া করেনি বিরোধীরা। বর্ধমানের বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে যে কোটি কোটি টাকা বেরিয়েছি, তার উৎস সবাই বুঝতে পারছে।' পাশাপাশি পূর্ব বর্ধমানের জেলা সম্পাদকমণ্ডলীর সিপিএম নেতা ও সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় বলেছেন, 'তৃণমূলের মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি।' ভাইরাল হওয়া সুপারিশ পত্র আদৌ তৃণমূল বিধায়কের লেখা কিনা তা নিয়ে, পাল্টা প্রশ্ন তুলেছে জেলা নেতৃত্ব। তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, 'কী হয়েছে, ব্যাপারটি জানা নেই। খোঁজ নিয়ে দেখব। সত্যতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আদৌ এমএলএ সুপারিশ করেছে কিনা, খতিয়ে দেখতে হবে।'

ইতিমধ্য়েই নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূলের একাধিক নেতা গ্রেফতার হয়েছেন। তার মধ্য়ে পার্থ চট্টোপাধ্য়ায়কে সাসপেন্ড করা হয়েছে। কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়কে বহিষ্কার করা হয়েছে। কিন্তু, এবার ভাইরাল-বিতর্কে, আরও এক তৃণমূল বিধায়কের নাম জড়িয়ে যাওয়ায় শাসক দলের অস্বস্তি কি ফের বাড়ল? 

আরও পড়ুন- চাকরি বিক্রির দুর্নীতির টাকায় টলিউডে শান্তনু-ঘনিষ্ঠ অয়নের বিনিয়োগ ? রুপোলি জগতে পা রেখেছিলেন অয়ন ঘনিষ্ঠ শ্বেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget