এক্সপ্লোর

DYFI Rally : পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে ডিওয়াইএফআইয়ের জেলা পরিষদ অভিযানে ধুন্ধুমার তমলুকে

East Medinipore News : পঞ্চায়েতে দুর্নীতি, জেলা জুড়ে পানীয় জল ও নিকাশীর সমস্যা সহ একাধিক অভিযোগে এদিন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দফর অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি। 

বিটন চক্রবর্তী, তমলুক : পঞ্চায়েতে দুর্নীতির (Scam Allegation in Panchayat) অভিযোগ সহ বিভিন্ন দাবিতে ডিওয়াইএফআই (DYFI) ও গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা পরিষদ অভিযান ঘিরে তমলুকে (Tamluk) ধুন্ধুমার। ব্যারিকেড ভাঙলেন সিপিএমের (CPM) যুব ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি। প্রতিবাদে জেলা পরিষদ অফিসের বাইরে অবস্থানে বসেন ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির নেতা-কর্মীরা।

ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন মিছিলকারীরা। উপড়ে ফেলা হল ব্যারিকেড (Barricade)। ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা পরিষদ অভিযান ঘিরে মঙ্গলবার তেতে ওঠে তমলুক। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন সিপিএমের যুব ও মহিলা সংগঠনের নেতা-কর্মীরা। পঞ্চায়েতে দুর্নীতি, জেলা জুড়ে পানীয় জল ও নিকাশীর সমস্যা সহ একাধিক অভিযোগে এদিন পূর্ব মেদিনীপুর (East Medinipore) জেলা পরিষদের দফর অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি। 

সিপিএমের যুব ও ছাত্র সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছিল পুলিশ ও কমব্যাট ফোর্স। মিছিল করে ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির নেতা-কর্মীরা জেলা পরিষদ দফতরের সামনে আসতেই তাদের বাধা দেয় পুলিশ। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যা নিয়ে আবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ বলেছেন, 'জেলা পরিষদ পঞ্চায়েত একটা লুঠের দুর্নীতির আখড়া হয়েছে যেটা মানুষের সরকার ছিল বামেদের সময়। রেগার টাকা নেই। মজুরি নেই। রাস্তার সমস্যা। আজকে পানীয় জল নেই। পঞ্চায়েতের যা দেখার কথা দেখছে না।' পাল্টা তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র বলেছেন, 'রাজনৈতিক কর্মসূচি তারা করেছেন তাতে আমাদের বিরোধিতা করার কোনও জায়গা নেই। যে কোনও জায়গায় প্রতিবাদ অহিংসার পথে থাকে তাহলে ব্যারিকেডের প্রশ্ন ওঠে না। কিন্তু, হিংসাত্মক হয়ে ওঠে তখন ব্যারিকেডের দরকার হয়। এটাই এখন একটা ট্রেন্ড সব রাজনৈতিক দলের কর্মসূচির।'

আরও পড়ুন- ব্যালট-বিশৃঙ্খলা অব্যাহত, অভিষেক সভাস্থল ছাড়তেই গন্ডগোল দক্ষিণ দিনাজপুরে

পুলিশের বিরুদ্ধে অভিযানে বাধা দেওয়ার অভিযোগ তুলে জেলা পরিষদের দফতরের সামনে দেড় ঘণ্টা অবস্থান বিক্ষোভ করা হয়। পরে সিপিএমের যুব ও মহিলা সংগঠনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা পরিষদ দফতরে গিয়ে জেলা পরিষদ সচিবের হাতে স্মারকলিপি তুলে দেন। 

আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget