এক্সপ্লোর

Coronavirus: মাদুলি নিলেই ভ্যানিশ করোনা! সাইনবোর্ড লাগিয়ে কোভিড মুক্তির উপায় বিকোচ্ছেন 'মাদুলিবাবা'

East Medinipur: মানুষের অন্ধবিশ্বাসকে হাতিয়ার করে করোনা আবহে মাদুলি বিক্রির ব্যবসা ফেঁদে বসেছেন। রীতিমত সাইনবোর্ড করে চলছে তার এই মাদুলির কারবার।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: গোটা বিশ্ব জুড়ে করোনার সংক্রমণ রুখতে যখন ভ্যাকসিনেশন, মাস্ক পরা, দূরত্ববিধি মানার ওপর জোর দেওয়া হচ্ছে তখন এধরণের সাইনবোর্ড দিয়ে চলছে মাদুলি বিক্রি। ইনি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটার বাসিন্দা সৈয়দ আব্দুল কাদের। মানুষের অন্ধবিশ্বাসকে হাতিয়ার করে করোনা আবহে মাদুলি বিক্রির ব্যবসা ফেঁদে বসেছেন। রীতিমত সাইনবোর্ড করে চলছে তার এই মাদুলির কারবার।

মাদুলি বিক্রেতা সৈয়দ আব্দুর কাদের বলেন, "আমার মাদুলীতেই এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে এসে বহু মানুষ এই মাদুলি নিয়েছেন। তাঁরা সকলেই সুস্থ আছেন।" এসব বুজরুকি ছাড়া আর কিছুই নয়, দাবি বিজ্ঞান মঞ্চের।                                  

পূর্ব মেদিনীপুরের বিজ্ঞান মঞ্চের সহ সভাপতি সুব্রত মাইতি বলেন, "করোনা একটি জীবানুবাহিত রোগ। মাস্ক পরা, একটানা চিকিৎসা, ভ্যাকসিন নেওয়ার মতো গাইডলাইন মেনে চললেই এই রোগ নিরাময় সম্ভব। তবে মাদুলি বা তুকতাক দিয়ে এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই অসম্ভব। মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি এমন কারবার চালাচ্ছে। প্রশাসনের উচিত এখনই এই কারবার বন্ধ করা। অন্যথায় বহু মানুষ এই প্রতারণার শিকার হয়ে যাবেন।"                 

হলদিয়ার মহকুমাশাসক জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।                                                         

এদিকে, আরেক জেলা হুগলিতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় তৎপর  প্রশাসন। সিঙ্গুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সমস্ত দোকান, বাজার কাল ও মঙ্গলবার, পরপর ২ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। রবিবার সকাল থেকে পঞ্চায়েতের তরফে সিঙ্গুর বাজার-সহ বিভিন্ন এলাকায় মাইকে প্রচার চালানো হয়। ব্যবসায়ীদের কাছে ২ দিন দোকান বন্ধ রাখার অনুরোধ। করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে এই উদ্যোগ জরুরি ছিল, প্রতিক্রিয়া ব্যবসায়ীদের।  

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget