এক্সপ্লোর

East Midnapore: পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে জলে পড়ে মৃত্যু দেড় বছরের ঘুমন্ত শিশুর

East Midnapore: রাত দুটোর সময় বিছানায় শিশু কন্যাকে  না দেখতে  পেয়ে  মা খাটের নিচে  দেখেন, মৃত  অবস্থায়  জলে ভেসে রয়েছে শিশু কন্যা। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: প্রবল বৃষ্টি। আর তাতে ঘরে জল ঢুকে গিয়েছিল। সেই জলে পড়েই মৃত্যু হল দেড় বছরের ঘুমন্ত শিশুর। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে ভগবানপুর-১ ব্লকের  কাজলাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার হিংচাগেড়িয়া  গ্রামে। রাত দুটোর সময় বিছানায় শিশু কন্যাকে  না দেখতে  পেয়ে  মা খাটের নিচে  দেখেন, মৃত  অবস্থায়  জলে ভেসে রয়েছে শিশু কন্যা। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

এদিকে গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল দমদমে ২ কিশোরীর। খড়দা, টিটাগড়ের পর দমদম। উত্তর ২৪ পরগনারই মতিঝিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ২ কিশোরীর। রবিবার রাত থেকে শুরু হওয়া দুর্যোগে রাজ্যে এখনও পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হল। প্রতিবেশী দুই কিশোরীই, অভিন্ন হৃদয় বন্ধু। স্থানীয় সূত্রে খবর, বুধবার, বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল দুই কিশোরী। পুরো রাস্তা জলমগ্ন থাকায়, সেখান দিয়ে যাওয়ার সময় ল্যাম্পপোস্টে হাত দেয় এক কিশোরী। সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বন্ধুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় অন্য কিশোরীও। স্থানীয়রাই দু’জনকে উদ্ধার করে। আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: মালদায় হবিবপুর ব্লকে শাশুড়িকে কুপিয়ে খুনের চেষ্টা জামাইয়ের

এদিকে উত্তর ২৪ পরগনার খড়দায় একই পরিবারের ৩ জনের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক। সরকারি আবাসন ছাড়ছে একাধিক পরিবার। জলমগ্ন আবাসনে শর্ট সার্কিট থেকে বিপদের আশঙ্কা করছেন আবাসিকরা। আশ্রয় নিচ্ছেন পঞ্চায়েতের ত্রাণশিবিরে। জলবন্দি ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন-তিনজনের মৃত্যু।  মর্মান্তিক সেই ঘটনার সাক্ষী পরিবারের খুদে সদস্য। সেই ঘটনার পরের দিনই আবাসন ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছিল একাধিক পরিবার। 

উত্তর ২৪ পরগনার খড়দার পাতুলিয়া সরকারি আবাসন জুড়ে এখন শুধুই আতঙ্ক। মঙ্গলবার এই আবাসনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা ও তাঁদের বড় ছেলের মৃত্যু হয়। প্রতিবেশীদের সূত্রে খবর, ঘরের মধ্যে জল জমে ছিল। সেই সময় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহকর্তা স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রী। আর বাবা-মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় দশ বছরের বড় ছেলেও। খাটে বসে নিমেষের মধ্যে তিন-তিনজনের মৃত্যুর সাক্ষী হয় চার বছরের ছোট ছেলে। ওই ঘটনার জেরে পাতুলিয়ার এই সরকারি আবাসন ছেড়ে চলে যাচ্ছে একাধিক পরিবার। গ্রামপঞ্চায়েতের ত্রাণশিবিরে আশ্রয় নিচ্ছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget