এক্সপ্লোর

Post Poll Violence: ভোট-পরবর্তী সন্ত্রাসে ছেলে 'ঘরছাড়া', BJP কর্মীর বাবাকে পিটিয়ে 'খুন', অভিযোগ শুভেন্দুর

Suvendu On BJP Leader Father Murder: ভগবানপুরে বিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ শুভেন্দু অধিকারীর, বিজেপির অভিযোগ উড়িয়ে কী দাবি তৃণমূলের ?

পূর্ব মেদিনীপুর: ভোট-পরবর্তী সন্ত্রাসে (Post Poll Violence) ছেলে 'ঘরছাড়া', বাবাকে পিটিয়ে খুন? ভগবানপুরে বিজেপি কর্মীর বাবাকে খুনের অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়ি ঘিরে হামলার অভিযোগ।

সূত্র মারফত খবর,'বিজেপি কর্মীর বাবার স্বাভাবিক মৃত্যু, তৃণমূলকে বদনাম করার চেষ্টা', বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। 'এখনও অভিযোগ আসেনি, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে'। বিজেপি কর্মীর বাবা গৌরহরি মাইতির মৃত্যু নিয়ে দাবি পুলিশের। এদিকে বাংলায় ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় আক্রান্তদের নিরাপত্তা চেয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের হয়েছে।  রাজ্যের বিরোধী দলনেতার করা ভোট-পরবর্তী অশান্তি মামলার শুনানি হবে।

ভোটের পর ফিরেছে হিংসার ছবি। এবারও তা নিয়ে জল গড়াল আদালতে লোকসভা ভোটের ফল বেরিয়ে, সরকার গঠনও হয়ে গেছে। কিন্তু, বাংলার জেলায় জেলায় অশান্তির ছবি থামার লক্ষণ নেই। খুন, জখম, বোমাবাজি, পার্টি অফিস দখল- কিছুই বাদ যাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে কাঠগড়ায় তৃণমূল। তবে কোথাও কোথাও তারাই আক্রান্ত।এই পরিস্থিতিতে সম্প্রতি, ভোট পরবর্তী অশান্তির ঘটনায় আদালতে যান শুভেন্দু অধিকারী।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচন শেষ হতেই, রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী অশান্তি চরমে উঠেছিল। তা নিয়েও জল গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে, খুন, ধর্ষণের মতো অভিযোগগুলির তদন্তভার নেয় CBI। এবছর লোকসভা ভোট মেটার পরও লাগাতার অশান্তি চলছে। ভোটের শেষ দিনে নদিয়ার কালীগঞ্জে বাড়ির সামনেই খুন হন বিজেপি কর্মী হাফিজুল শেখ।

 দুর্গাপুরে বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইয়ের অফিসে হামলা চালানো হয়। হাওড়ার বাঁকড়ায় ভাঙচুর করা হয় সিপিএমের বুথ এজেন্টের দোকান। মালদার মানিকচকে কংগ্রেস কর্মী আকমল শেখকে কুপিয়ে খুন করা হয়। ভোট পরবর্তী অশান্তির অভিযোগের প্রেক্ষিতে জনস্বার্থ মামলায় সম্প্রতি কড়া পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

 আরও পড়ুন, পুড়ে ছাই হলং বন বাংলো, নেপথ্যে 'চক্রান্তের' গন্ধ পাচ্ছেন বনমন্ত্রী 

বিচারপতি কৌশিক চন্দ বলেছিলেন, রাজ্য যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে বা সমস্ত তথ্য আদালতের সামনে পেশ না করে, তাহলে আগামী ৫ বছর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে হবে। এরপরেও রাজ্যে ভোট-অশান্তি থামেনি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আইনজীবী আবেদন করেন, আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আদালত পদক্ষেপ নিক। মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget