এক্সপ্লোর

Bankura News: রামের কাট আউটে তৈরি, বিলি আমন্ত্রণপত্র, রামমন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা বাঁকুড়ায়

West Bengal News: রামমন্দির উদ্বোধনের দিন বাঁকুড়া শহর সহ গোটা জেলাকে রামের কাট আউট দিয়ে সাজানোর উদ্যোগ নিয়েছে বিজেপি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir Inauguration) উদ্বোধন। হাতে আর মাত্র ৪ দিন সময়। এই উদ্বোধনকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দেশজুড়ে। রামমন্দিরের এই উদ্বোধনকে ঘিরে সাজছে এরাজ্যেও বাঁকুড়া। রামের শত শত কাট আউট তৈরি হচ্ছে বাঁকুড়ায়। এদিন বাড়ি বাড়ি ঘুরে চাল ও আমন্ত্রণ পত্র বিলি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

সাজ সাজ রব বাঁকুড়ায়: রাম মন্দির উদ্বোধন ঘিরে সারা দেশেই চড়ছে উত্তেজনার পারদ। অযোধ্যা থেকে কয়েক মাইল দূরে বাঁকুড়াতেও উত্তেজনার পারদ চড়ছে। রামমন্দির উদ্বোধনের দিন বাঁকুড়া শহর সহ গোটা জেলাকে রামের কাট আউট দিয়ে সাজানোর উদ্যোগ নিয়েছে বিজেপি। বিজেপির একটি ওয়ার্কশপে তৈরি হচ্ছে ভিনাইলের কাট আউট। বিজেপির তরফে জানানো হয়েছে, জেলার প্রতিটি বুথে মন্দিরে মন্দিরে রামের এই কাট আউট পৌঁছে দেওয়া হবে। উদ্বোধনের দিন থেকে প্রতিটি গ্রামের মন্দিরে রামের কাট আউটগুলিকে সামনে রেখে নাম কীর্তন করা হবে বলে জানানো হয়েছে বিজেপির তরফে। এদিন বাঁকুড়া জেলায় প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। পাশাপাশি তিনি বাঁকুড়া শহরের রামপুর এলাকায় বেশ কিছু বাড়িতে রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র ও অক্ষত চাল তুলে দেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন রামমন্দিরের এই উদ্বোধনের অপেক্ষায় রয়েছে সারা জেলা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতিও। 

এদিকে বাংলা থেকে অযোধ্যা যাওয়ার জন্য বিশেষ ট্রেন এবং বিমানের বন্দোবস্ত করছে বিজেপি শিবির। বিজেপি সূত্রের খবর, হাওড়া ও শিয়ালদা এবং নিউ জলপাইগুড়ি এবং মালদা - এই ৪ জায়গা থেকে অযোধ্যাগামী বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের মতো, আকাশপথেও সরাসরি অযোধ্যা নগরী-তে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি। এক্ষেত্রে অযোধ্যাগামী বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর। বাংলা থেকে অযোধ্যা স্পেশাল ট্রেন পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে ১৯ জানুয়ারি, শুক্রবার থেকে। বিজেপির নেতা ও কর্মীরাই মূলত অযোধ্যাগামী বিশেষ ট্রেন ও বিমানের পরিষেবা নেবেন। তবে রামমন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পরে, সাধারণ মানুষকেও জড়ো করে, অযোধ্যায় রামমন্দির দর্শনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Calcutta High Court: ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে ISF, শর্তসাপেক্ষে অনুমতি আদালতের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget