এক্সপ্লোর

East Midnapore: দিঘা সৈকতে জলোচ্ছ্বাস, গার্ডওয়াল টপকে জল ঢুকল শহরে, দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টি

প্রবল বৃষ্টিতে নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে কটালের জেরে ঢুকছে জল...

ঋত্বিক প্রধান ও জয়দীপ হালদার, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টিতে নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে কটালের জেরে ঢুকছে জল। দিঘায় ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ৬ মৎস্যজীবী। আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। 

কৌশিকী অমাবস্যা ও প্রবল বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূল জুড়ে জলোচ্ছ্বাস। গার্ডওয়াল টপকে জল ঢুকল দিঘা শহরে। কাঁথির শৌলায় বাঁধ না থাকায় সমুদ্রের জল গ্রামে ঢুকছে বলে দাবি গ্রামবাসীদের।

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি। সুন্দরবন উপকূলবর্তী সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে ভারী বৃষ্টি। 

বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। কটালের জেরে কাকদ্বীপের বিভিন্ন অংশে হু হু করে ঢুকছে জল। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছাড়তে শুরু করেছেন।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায় প্রবল বৃষ্টিতে মুড়িগঙ্গা নদীর জল বেড়ে বিপন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। অনেক বাড়িতে ঢুকে গেছে জল।  স্থানীয় বাসিন্দারা অন্যত্র সরে যাচ্ছেন।  

জোয়ারের জল ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে নামখানার মৌসুনি দ্বীপেও। দ্বীপের বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। অনেকে বাড়ি ছাড়তে শুরু করেছেন। 

মৌসুনি দ্বীপের বালিয়াড়ায় প্রায় ৫০০ মিটার সমুদ্র বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে।  মৌসুনির কয়লাঘেরি এলাকায় কৌশিকী অমাবস্যার কটালে বাঁধ উপচে জল ঢুকেছে লোকালয়ে।

সমুদ্র উত্তাল থাকায় আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। 

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে আসা একটি ট্রলার ডুবে গেছে দিঘার উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে। ট্রলারের ৬ মত্‍স্যজীবীকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। 

নামখানা সৃজা একটি ট্রলার দুর্ঘটনায় পড়ে এবং তাতে ৬ জন মৎসজীবি ছিলেন সেই ৬ জন মৎসজীবী সমুদ্রে ঝাঁপ দেন নিজেদের বাঁচাতে তাড়াতাড়ি দিকে উঠে আসার চেষ্টা করেন তাঁরা। 

তখন কর্তব্যরত নুলিয়ারা উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন। একে একে করে উদ্ধার করা হয় ছয় মৎস্যজীবীকে। তার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে মৎস্যজীবীদের চিকিৎসা চলছে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে।

পাথরের আঘাতে আহত হন দুজন নুলিয়া। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget