এক্সপ্লোর

East Midnapore: সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে পূর্ব মেদিনীপুরের একাধিক মৎস্য বন্দর, বড়সড় দুর্ঘটনার আশঙ্কা

Fishery Port: ড্রেজিং না হওয়ায় যখন তখন পলিতে আটকে যাচ্ছে মৎস্যজীবীদের ট্রলার। যেকোনও মূহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা! অন্যদিকে বন্দরে যাওয়ার রাস্তা থেকে পিচের আস্তরণ উঠে বেরিয়ে পড়েছে কঙ্কাল।

ঋত্বিক প্রধান, মেদিনীপুর: সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে পূর্ব মেদিনীপুরের দিঘা, শঙ্করপুর, শৌলা, পেটুয়া ঘাটের মতন মৎস্য বন্দরগুলোর পরিকাঠামো। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন জেলার মৎস্যজীবীরা। রক্ষণাবেক্ষণের অভাবে এই অবস্থা, অভিযোগ দিঘা শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মৎস্যমন্ত্রী।

পলিতে আটকে যাচ্ছে মৎস্যজীবীদের ট্রলার: ড্রেজিং না হওয়ায় যখন তখন পলিতে আটকে যাচ্ছে মৎস্যজীবীদের ট্রলার। যেকোনও মূহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা! অন্যদিকে বন্দরে যাওয়ার রাস্তা থেকে পিচের আস্তরণ উঠে বেরিয়ে পড়েছে কঙ্কাল। বেহাল অবস্থা জেটিঘাটের গার্ডওয়ালেরও! এই ছবি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্যবন্দর পূর্ব মেদিনীপুরের পেটুয়াঘাটের। সামুদ্রিক মাছের প্রজননকাল হওয়ার কারণে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি ছিল। ৬১ দিন পর সমুদ্রে মাছ ধরা শুরুর মুখেই ধাক্কা! মৎস্যবন্দরের বেহাল পরিকাঠামো নিয়ে সরব হলেন মৎস্যজীবীরা।

পূর্ব মেদিনীপুরের পেটুয়াঘাটের এক মৎসজীবী বলেন, “বন্দরে যাওয়ার রাস্তা খারাপ। যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। জিনিসপত্র বয়ে আনতে অতিরিক্ত খরচ হচ্ছে।’’ মৎস্যজীবীদের অভিযোগ, শুধু পেটুয়াঘাটই নয়, রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা দিঘা, শঙ্করপুর, জুনপুট মৎস্যবন্দরেরও। পাশাপাশি বন্দরঘাটে বরফকলের সবকটি ইউনিট কাজ করছে না বলে অভিযোগ করেছে দিঘা শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স। দিঘা শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, “ড্রেজিং না করায় বন্দরে ট্রলারগুলি যাতায়াতে সমস্যা হচ্ছে। পেটুয়া ঘাট মৎস্যবন্দরে বরফকলের ইউনিটগুলি সবকটি কাজ করছে না। চিনের সঙ্গে এক্সপোর্টের সমস্যা। পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় খরচ কমাতে বায়ো ডিজেল প্রকল্প তৈরি করা হোক।’’

বন্দরের পরিকাঠামোগত সমস্যার কথা স্বীকার করে নিয়েছে মৎস্য দফতর। দেশপ্রাণ ফিশিং হাবের মৎস্য আধিকারিক অরিন্দম সেনগুপ্ত আমরা এখনও পর্যন্ত বরফের দুটো ইউনিট চালু করতে পেরেছি। বন্দরের ভিতরে পরিকাঠামো ঠিক করার জন্য আবেদন করেছি। বরাদ্দ অর্থ এলেই কাজ শুরু হবে। রাস্তা ঠিক করার জন্য জেলা পরিষদকে জানিয়েছি। দ্রুত কাজ শুরুর আবেদন করেছি। এই পরিস্থিতিতে ড্রেজিং সহ বাকি সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী।

আরও পড়ুন: School Online Class: ২৬ জুন পর্যন্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা, অনলাইনের পথে বেসরকারি স্কুলের একাংশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget