এক্সপ্লোর

School Online Class: ২৬ জুন পর্যন্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা, অনলাইনের পথে বেসরকারি স্কুলের একাংশ

Private School: অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত লা মার্টিনিয়ার স্কুল কর্তৃপক্ষের। ডিপিএস রুবি পার্কে ১৬ থেকে ২৪ জুন পর্যন্ত ক্লাস অনলাইনে। গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলে আপাতত ক্লাস হবে অনলাইনেই।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: গরমের কারণে ২৬ জুন পর্যন্ত সরকারি স্কুলে ছুটি। সরকারি বিজ্ঞপ্তির পর অনলাইনের পথে বেসরকারি স্কুলের (Private School) একাংশ। লা মার্টিনিয়ার থেকে সাউথ পয়েন্ট। গরমের ছুটির পর, ফের ছুটি দিতে নারাজ শহরের একাধিক বেসরকারি স্কুল। অনলাইনের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেশিরভাগ বেসরকারি স্কুল কর্তৃপক্ষ।

অনলাইনের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত:  দেড় মাসের গরমের ছুটির পর, ফের ১১দিন ছুটি। রাজ্য সরকারের এই নির্দেশ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। সরকারি ও সরকার অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে এই বর্ধিত গরমের ছুটি কার্যকর হয়েছে। ICSE ও CBSE অনুমোদিত স্কুলগুলিকেও বিজ্ঞপ্তির কপি পাঠায় রাজ্য সরকার (West Bengal Governmnet)। কিন্তু, এত লম্বা গরমের ছুটির পর, ফের ছুটি দিতে নারাজ শহরের একাধিক বেসরকারি স্কুল। এই পরিস্থিতিতে অধিকাংশ বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলই অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

যেমন, বুধবার থেকে অনলাইনে ক্লাসের (Online Class) সিদ্ধান্ত নিয়েছে লা মার্টিনিয়ার স্কুল কর্তৃপক্ষ। সাউথ পয়েন্টে নার্সারি থেকে ক্লাস ফাইভের পড়ুয়াদের বুধবার থেকে ২৪ জুন পর্যন্ত, অনলাইন ক্লাস হবে। বৃহস্পতিবার থেকে ২৪ শে জুন পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার কথা জানিয়েছে ডিপিএস রুবি পার্ক। বুধবার খোলার কথা ছিল শ্রী শিক্ষায়তন স্কুল। কিন্তু সরকারি বিজ্ঞপ্তির পর আপাতত তারা অনলাইনে পঠনপাঠন চালাবে বলে জানিয়েছে। সেন্ট জেমস স্কুলে ২৬ জুন পর্যন্ত হবে অনলাইনে ক্লাস। আগামী সোমবার খোলার কথা ছিল গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল। আপাতত অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এবছর, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে২৪ মে থেকে ৪ জুন, মোট ১১ দিন গরমের ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু, প্রচণ্ড গরমের কারণে, ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ২ মে থেকে গরমের ছুটি চালু করার জন্য। অর্থাৎ, ২৪-এর পরিবর্তে, ২ মে থেকে ছুটি শুরু হয়। শেষ হওয়ার কথা ১৫ জুন অর্থাত্‍ বুধবার। কিন্তু প্রচণ্ড গরমের কারণ দেখিয়ে, সোমবার ফের ১১ দিনের জন্য গরমের ছুটি বাড়ানোর ঘোষণা করে রাজ্য সরকার। অর্থাৎ ২৬ জুন অবধি চলবে ছুটি। তবে, এই বর্ধিত গরমের ছুটি দুই পাহাড়ি জেলা, দার্জিলিং ও কালিম্পঙে কার্যকর হচ্ছে না।

আরও পড়ুন: Weather Update: অবশেষে স্বস্তি! বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা ঢোকার সম্ভাবনা

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget