এক্সপ্লোর

TMCP-ABVP Clash: বহিরাগতদের আনাগোনার অভিযোগ, অধ্যক্ষের ঘরেই হাতাহাতিতে জড়াল TMCP ও ABVP

Nandigram News: বহিরাগত ইস্যুতে ফের ময়দানে TMCP ও ABVP। অধ্যক্ষের ঘরে, অধ্যক্ষের সামনেই হাতাহাতিতে জড়াল দুই পক্ষ।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: সরস্বতী পুজোকে ঘিরে এক মাস আগেই শিরোনামে এসছিল নন্দীগ্রামের সীতানন্দ কলেজ। পুলিশি প্রহরায় পুজো মেটাতে বাধ্য হয়েছিল কলেজ কর্তৃপক্ষ। ঠিক এক মাস পর ফের তুলকালাম সেই কলেজে। কলেজ চত্বরে বহিরাগতদের আনাগোনার অভিযোগে অধ্যক্ষের ঘরেই হাতাহাতিতে জড়াল টিএমসিপি ও এবিভিপি।

বহিরাগত ইস্যুতে ফের ময়দানে TMCP ও ABVP। অধ্যক্ষের ঘরে, অধ্যক্ষের সামনেই হাতাহাতিতে জড়াল দুই পক্ষ। ফের শিরোনামে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের সীতানন্দ কলেজ। বুধবারই, কলেজ প্রাঙ্গণে বহিরাগতের আসা নিয়ে ঝামেলার সূত্রপাত। সেইসময়, অধ্যক্ষের ঘরে চলছিল গুরুত্বপূর্ণ বৈঠক। অভিযোগ, আচমকা সেখানে ঢুকে পড়ে দুই পক্ষ। অধ্যক্ষের সামনেই শুরু হয় আরেকপ্রস্থ বাদানুবাদ। মুহূর্তে, তা মোড় নেয় মারামারিতে। যদিও, বহিরাগত অভিযোগ মানতে নারাজ এবিভিপি। যদিও, গোটা বিষয়ে আমল দিতে রাজি নন কলেজ পরিচালন সমিতির সভাপতি আবু তাহের।

এদিকে, যার সামনে ঘটল গোটা কাণ্ড, সেই অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ব্যাপারে কোনও মন্তব্য করবেন না। অন্যান্য কলেজের মতো, কয়েক বছর ধরেই নন্দীগ্রামের সীতানন্দ কলেজে, ছাত্র নির্বাচন হচ্ছে না। সেই নিয়ে দীর্ঘদিন ধরেই ছাত্রদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। এক মাস আগে, সরস্বতী পুজো নিয়েও উত্তাল হয় কলেজ চত্বর। শেষমেশ পুলিশি প্রহরায় মেটাতে হয় বাগ্‍‍দেবীর আরাধনা। এবারও সেই কলেজে রণাঙ্গনে সবুজ-গেরুয়া।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার বজবজে সিন্ডিকেট-সংঘর্ষে গুলি-বোমাবাজির ঘটনার ৭ দিন পর ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আসলাম শেখ ও সুদীপ দাস মল্লিক, দু'জনেই উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। গত ১২ ফেব্রুয়ারি দু'পক্ষের ধুন্ধুমার সংঘর্ষে এভাবেই তেতে ওঠে বজবজ। নির্মীয়মাণ গোডাউনের জন্য় ইমারতি দ্রব্য সরবরাহের বরাত কাদের হাতে থাকবে? বিজেপির অভিযোগ ছিল, তা নিয়ে তৃণমূল কাউন্সিলর লুৎফার হোসেন ও উত্তর রায়পুর পঞ্চায়েত প্রধানের স্বামীর সিন্ডিকেট বিবাদেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোশাল মিডিয়ায় তা নিয়ে সরব হয়েছিলেন খোদ বিরোধী দলনেতা। বজবজে সংঘর্ষের ঘটনায়, ৪৩ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছিল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তার মধ্য়ে তৃণমূলের ৩ পঞ্চায়েত সদস্য়ও ছিলেন। ঘটনার ৭ দিন পর ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন: Governor On Maha Kumbh Mela: 'এই কুম্ভ মেলা মৃত্যুঞ্জয় মেলা' বিতর্কের আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের

সেরা শিরোনাম

Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
West Bengal News Live : ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
CM On Coal Mines Accident: মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী
মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget