এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দুর সভা নিয়ে ফের মামলা, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন হাইকোর্টে

Suvendu Rally Controversy: কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে ফের মামলা, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন হাইকোর্টে।

পূর্ব মেদিনীপুর: কাঁথিতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা নিয়ে ফের মামলা। ২১ ডিসেম্বরের সভা নিয়ে ফের মামলা (Case)। 'সকাল ৭ থেকে সন্ধে ৭ পর্যন্ত মাইক বাজানোর অনুমতি' , 'অনুমতি দেওয়ার সময় সেটা বেলা ২ টো থেকে দিয়েছেন মহকুমা শাসক', অভিযোগ বিজেপির আইনজীবীদের। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন হাইকোর্টে। বিচারপতি জয় সেনগুপ্ত কাল শুনানির নির্দেশ দিয়েছেন। 

প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে একাধিক ইস্যুতে ফোকানসে শুভেন্দু অধিকারী। একদিকে, ২১ ডিসেম্বরের সভা নিয়ে ফের মামলা। পাশাপাশি শুভেন্দুর সভায় পদপিষ্ট হওয়া নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। প্রসঙ্গত, সম্প্রতি আসানসোলে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে হুড়োহুড়ির ঘটনায় ঘটে পদপিষ্ট হওয়ার ঘটনা। মর্মান্তিক এই ঘটনায় একাধিক জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে।  একাধিক ব্যক্তি জখম হয়েছে বলেও খবর মিলছে। আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল। সেখানেই পরে মঞ্চ ছেড়ে চলে যান শুভেন্দু অধিকারী। তারপরেই এমন ঘটনা ঘটে।  পুলিশের দাবি, এই অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি ছিল না, দাবি করেছেন পুলিশ কমিশনার। ৫টি ক্যাম্পে ৫ হাজার মানুষকে কম্বল বিতরণ করার পরিকল্পনা ছিল। একটি ক্যাম্পে ১ হাজার মানুষকে কম্বল নেওয়ার জন্য ব্যবস্থা ছিল। শুভেন্দুর সভায় বিশৃঙ্খলা, পদপিষ্ট হওয়ার ঘটনায় উঠছে প্রশ্ন। যদিও এই ইস্যুতে শাসকদল এবং বাম-কংগ্রেস-বিজেপির ভিন্ন মত রয়েছে। 

আরও পড়ুন, 'নীল সাদার জয় কি মা মাটি মানুষের জয় ?' কাদেরকে তোপ দাগলেন দিলীপ ?

অপরদিকে,  আসানসোলে এই ঘটনায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন দেবাংশু ভট্টাচার্য। 'শুভেন্দুবাবু আপনার দায়িত্বজ্ঞানহীনতা দুধের শিশু-সহ তিন-তিনটি প্রাণ বলি নিল। পুলিশের অনুমতি ছাড়াই আপনার দাদাগিরি দেখানোর ফল ভুগলেন কিছু অসহায় মানুষ। এই নিরীহ মানুষগুলো কি ক্ষতি করেছিল আপনার? ৯৯ শতাংশ ক্ষেত্রে প্রশাসন অনুমতি দিয়ে থাকে। যে ১ শতাংশ ক্ষেত্রে তারা অনুমতি দিতে অপারগ হন, সেনিয়েও বারবার আদালতে ছুটে যান শুভেন্দুবাবুরা। দুঃখের বিষয়, আদালত তাতেও অনুমোদন দিয়ে দেয়। আজ বুঝতে পারছেন কেন ১ শতাংশ ক্ষেত্রে সভার অনুমতি দেওয়া হয়না। আজ ১৪ তারিখ, আপনার ঘোষণার দ্বিতীয় দিন। অকালে হারিয়ে গেল ৩-৩টি তাজা প্রাণ। শুভেন্দুবাবু শাস্তি পেয়েছেন? আক্রমণে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। '১২ই লালনের রহস্যমৃত্যু, ১৪ই কীভাবে পদপিষ্ট হয়ে মৃত্যু?'  আসানসোলে শুভেন্দুর সভায় পদপিষ্টের ঘটনায় কটাক্ষ তৃণমূলের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget