এক্সপ্লোর

Dilip Ghosh: 'নীল সাদার জয় কি মা মাটি মানুষের জয় ?' কাদেরকে তোপ দাগলেন দিলীপ ?

Dilip Ghosh on FIFA World Cup: আর্জেন্টিনার জয়ে শহর ছাড়ার আগে উচ্ছ্বাসে ভাসলেন দিলীপ ঘোষ , নাম না করে কাদের তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ?

জয়ন্ত পাল, কলকাতা:  আর্জেন্টিনার জয়ে শহর ছাড়ার আগে প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ  দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার সকালে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ আর্জেন্টিনার জয় প্রসঙ্গে বলেন, 'খেলা দেখলাম। মারাত্মক খেলা। দারুণ। জবরদস্ত। গোলের রেকর্ড।' এরপরেই নাম না করেই তিনি তোপ দেগে বলেন, ' নীল সাদার জয় কি মা মাটি মানুষের জয়? যাদের নিজেদের গর্ব করার কিছু নেই, তাদের ধার করেই গর্ব করতে হয়।' তবে বিশ্বকাপের পাশাপাশি আজ চাকরিপ্রার্থীদের মহাজোট, আবাস যোজনা দুর্নীতি,  একাধিক ইস্যুতে কথা বলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি, আজ 'মহাজোট' আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের

আজ দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠকের আগে তোপ দিলীপের

সোমবার একাধিক কারণে গুরুত্বপূর্ণ দিন। একদিকে আজ দিল্লিতে বঙ্গ বিজেপির বৈঠক (BJP Meeting)। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সাংসদ সুভাষ সরকারের বাড়িতে এই বৈঠকে থাকবেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায় (Dilip Ghosh,Sukanta Majumdar, Nisith Pramanik, Locket Chatterjee) সমেত রাজ্যের সমস্ত সাংসদরা। থাকবেন শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে (JP Nadda)। পাশাপাশি একইদিনে আবার আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের (Job Seekers) মধ্যেও এবার 'মহাজোট।'

আজ 'মহাজোট' আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের, কী বললেন দিলীপ ?

আজ একত্রিত হয়ে মহামিছিলের ডাক দিয়েছে ৯টি মঞ্চ।  শিয়ালদা (Sealdah) থেকে মিছিল যাবে ওয়াই চ্যানেল পর্যন্ত। সরকার চাকরিপ্রার্থীদের (Job Seekers) পাশে আছে। ফের দাবি করল তৃণমূল। যদিও খোঁচা দিতে ছাড়েনি বিজেপি (BJP)। কেউ গান্ধী মূর্তির পাদদেশে, তো কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাশে, যোগ্য প্রার্থী হয়েও স্কুলে চাকরি না মেলার অভিযোগে, মাসের পর মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন এঁরা। এবার আর আলাদা আলাদা নয়, একজোট হয়ে পথে নামতে চলেছেন চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের ৯টি মঞ্চ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে, সোমবার মহামিছিল করবে তারা।

যোগ্যরা বঞ্চিত : দিলীপ

শহর দেখেছে ব্রিগেডের ময়দানে রাজনীতির মহাজোট, আর এবার বঞ্চিত চাকরিপ্রার্থীরা, দীর্ঘদিন ধরে যাঁরা রাস্তায় বসে রয়েছেন, তাঁরাও এবার রাজনীতির মতো মহাজোট বাঁধতে চলেছেন। কলকাতা হাইকোর্টের সম্মতি নিয়ে, সোমবার বেলা সাড়ে ১২টায় শিয়ালদা থেকে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মহামিছিল শুরু। মিছিল যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত। তাতে সামিল হবেন ৬০০ দিনের উপর আন্দোলন চালিয়ে আসা SLST-র চাকরিপ্রার্থীরা। তাঁরা ছাড়াও মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা-সহ অন্যান্য মঞ্চ। এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'যোগ্যরা বঞ্চিত। টাকা দিয়ে অযোগ্যরা চাকরি করছেন। শিশুদের ভবিষ্যত নষ্ট করছেন। তারা আন্দোলন করছেন। তাদের অধিকার আছে। আমরা নৈতিকভাবে সঙ্গে আছি।'

আমাকে কেউ কিছু বলেনি : দিলীপ

অপরদিকে,  শুভেন্দু কি অমিত শাহ দ্বারা সেন্সর? প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন,' আমার জানা নেই। আমাকে কেউ কিছু বলেনি। জল্পনা অনেক হয়। ঠিক কি ঘটেছে, যারা কাছে ছিলেন, তারা বলতে পারবেন।' এদিকে রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে একাধিক জায়গায় আবাস দুর্নীতি ইস্যুতে বিতর্কের ঝড়। আবাস যোজনা দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষ বলেন,  'এটা আরও বাড়বে। এর নামেও অভিযোগ করছে। বিডিওরা তৃণমূল নেতাদের সঙ্গে হাত মিলিয়ে এসব করছে। আমরা বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নেব।'

সেরা শিরোনাম

Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget