এক্সপ্লোর

Dibyendu Adhikari: শুভেন্দুর ভাইকে 'প্রাণনাশের' হুমকি , প্রশ্ন তুললেন কুণাল ঘোষ

Dibyendu Death Treats: কয়লা চুরির অভিযোগ জানানোর জের ? ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ দিব্যেন্দু অধিকারীর। কী বলছেন তমলুকের সাংসদ ?

পূর্ব মেদিনীপুর: হলদিয়া বন্দরে (Haldia) কয়লা চুরির (Coal Scam) অভিযোগ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ দিব্যেন্দু অধিকারীর (Dibendu Adhikari)। ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ তমলুকের সাংসদের।

'বাড়ি থেকেই ষড়যন্ত্রের শিকার হচ্ছেন না তো?' খোঁচা কুণালের 

সাংসদের গতিবিধির উপরেও নজরদারি চলছে, দাবি দিব্যেন্দুর। হলদিয়া বন্দরে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরাও আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। 'বাড়ি থেকেই ষড়যন্ত্রের শিকার হচ্ছেন না তো?' খোঁচা কুণালের (Kunal Ghosh)। প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে একটা বড় ইস্যু কয়লা পাচার মামলা। যে মামলায় কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে বন্দ্যোপাধ্যায় পরিবার। একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের মুখোমুখী হয়েছেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সামনে বলেছেন, দোষী প্রমাণ করতে পারলে নিজেই নিজেকে শাস্তি দেবেন। এদিকে এই ইস্যুটা প্রকটও হয়েছে অধিকারী পরিবারে পদ্ম ফোঁটার পরেই। 

একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে যাওয়ার পর, প্রথম বড় জনসভাতেই কয়লাপাচার ইস্যু তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  বলেছিলেন, 'তোলাবাজ ভাইপো।' তাই পুরনো ঘর বদলের পর স্বাভাবিকভাবেই শুভেন্দুর রোষের মুখে পড়েছিল শাসকদল। যদিও একদিকে শাসকদলের দাবি, দুর্নীতির মামলা থেকে গা বাঁচাতেই দলবদলুদের তালিকায় নাম লিখিয়েছিলেন তিনি। তবে এত ইস্যুর মধ্যে এর আগেও 'গো ব্যাক স্লোগান' হোক, কিংবা বিক্ষোভের সামনাসামনি হলেই, দল ছাড়ার পর শাসকদলের দিকেই আঙুল তুলেছে অধিকারী পরিবার। যার ভুরি ভুরি নির্দশনও রয়েছে। 

২০২১ সাল। মারিশদায় শুভেন্দু অধিকারীকে কটূক্তি ও কনভয়ে হামলার অভিযোগ ওঠে সেবার। প্রতিবাদে ১৬৬ বি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। থানাতেও বিক্ষোভ দেখানো হয়। এফআইআরে নাম থাকা সাতজন তৃণমূল (TMC) কর্মীকে গ্রেফতারের দাবি তোলে গেরুয়া শিবির। যদিও হামলার সঙ্গে দলের কোনও যোগ নেই, মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা, পাল্টা অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

আরও পড়ুন, ফের শ্যুটআউটের প্ল্যান ? বারুইপুরে বড় সাফল্য পুলিশের

এরপর বাইশ সালের একেবারে শেষদিক। ডায়মন্ডহারবারের লাইট হাউস ময়দানে শুভেন্দুর সভার ঠিক আগে সভা মঞ্চ বাধার সময় ওঠে দুষ্কৃতী হামলার অভিযোগ। জোর করে মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা, চেয়ার ছোড়াছুড়ি থেকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। কাঠগড়ায় ওঠে ফের তৃণমূল। বিরোধী দলনেতা ঘটনার ভিডিও ট্যুইট করে অভিযোগ করেন, হাইকোর্ট তাঁর সভায় অনুমতি দেওয়া পরও, তা বানচালের চেষ্টা করছে লুম্পেনবাহিনী।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget