এক্সপ্লোর

East Midnapore News: বাংলাদেশে উট পাচারের ছক বানচাল, রাজস্থান থেকে রাজ্য়ের থানায় হেঁটেই এল তারা, কী খাওয়াবে তাঁদের ? ঘুম উড়েছে পুলিশের !

Camel Recue By Midnapur Police: বাংলাদেশে পাচারের আগেই উট উদ্ধার বাংলায় !

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: চোর-দূষ্কৃতী ধরা থেকে আইনশৃঙ্খলা রক্ষা করা যে পুলিশের কাজ, সেই পুলিশের এখন মাথা ব্যাথার কারণ ৬ টি উট। হ্যাঁ ঠিকই শুনেছেন, ৬ টি উট। সুদূর রাজস্থান থেকে যেগুলিকে বেআইনিভাবে আনা হয়েছিল হলদিয়ার সুতাহাটা থানা এলাকায়।

আরও পড়ুন, ৬ মাস আগে প্রেমের বিয়ে, জামাইষষ্ঠীতে বাপের বাড়ি এসে 'আত্মঘাতী' গৃহবধূ !

গতকাল এক পশুপ্রেমী ও পশু সুরক্ষা  সংগঠনের তরফে সুতাহাটা থানায় খবর আসে, যে এই থানা এলাকায় বাসুলিয়াতে  সাতটি উট আনা হয়েছে। তারপর অভিযানে নামে সুতাহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। সুতাহাটা থানা সূত্রে খবর, বেআইনি ভাবেই সেগুলিকে নিয়ে আসা হয়েছিল চোরাপথে। ছয়টি উটকে তারা উদ্ধার করে নিয়ে আসে সুতাহাটা থানায়। একটি উটের শারীরিক অবস্থা ভালো না হওয়ায়, সেটি উঠতে পারেনি। ফলে এলাকায় তাকে সুরক্ষার সাথে রাখা হয়েছে। বাকি ছয়টি উটকে হাঁটিয়েই নিয়ে আসা হয় সুতাহাটা থানায়।

পশুপ্রেমী ও পশু সুরক্ষা সংগঠনের সদস্য সুব্রত দাসের দাবি, উট রাজস্থানের জাতীয় পশু। সেগুলিকে অন্যত্র নিয়ে যাওয়ার কোনো আইন নেই। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চোরা পথে সেগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল সহ বাংলাদেশে পাচার করছে। আর উদ্ধার হওয়া ছয়টি উট এখন মাথাব্যথার কারন সুতাহাটা থানার পুলিশের। কেন না উটের খাওয়ার জোগাড় করা তাদের দেখভাল করতেই ব্যস্ত থাকতে হচ্ছে পুলিশ কর্মী সহ সিভিক ভলেন্টিয়ারদের।

জেলা পুলিশ সূত্রে দাবি করা হয়েছে,  ইতিমধ্যেই জেলার প্রাণী সম্পদ দফতরের সাথে যোগাযোগ করা হয়েছে। তাছাড়া আদালতের অনুমতি নিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় উটগুলিকে ফের রাজস্থানে পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে। পাশাপাশি কে বা কারা এই উটগুলিকে নিয়ে এসেছিল, এর পেছনে কারা কারা জড়িত রয়েছে,  তা তদন্ত করে দেখছে সুতাহাটা থানার পুলিশ। তবে কত তাড়াতাড়ি এই উটগুলিকে ফেরত পাঠানো যায়, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে আরও ২ জন গ্রেফতার
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে আরও ২ জন গ্রেফতার
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?

ভিডিও

Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget