এক্সপ্লোর

East Midnapore: প্রতারণার দায়ে এবার গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ মানসী গুছাইত

East Midnapore News: কোলাঘাট শাখায় বাড়িটি আগে থেকেই বন্ধক রয়েছে। এরপর টাকা ফেরত দেওয়ার জন্য বিকাশ অতনুদের চাপ দিলে তাকে মোট চারটি চেকে পঞ্চাশ লক্ষ টাকা ফেরত দেন অতনু।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: একদা পার্থ চট্টপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কোলাঘাটের অতনু গুছাইতের স্ত্রী মানসী গুছাইতকে এবার প্রতারণার অভিযোগে গ্রেফতার (Arrest) করল তমলুক থানার (Tamluk Thana) পুলিশ। এ বছরের এপ্রিল মাসে তমলুকের এক বাসিন্দা বিকাশ বেরা আদালতে মামলা করে অভিযোগ করেন, অতনু গুছাইত, তার ভাই শান্তনু গুছাইত ও অতনুর স্ত্রী মানসী গুছাইত দফায় দফায় তার কাছ থেকে ৫০ লক্ষ টাকা নেন, তাদের বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য। কিন্তু বাড়ি বিক্রির পুরো টাকা মিটিয়ে দিলেও, অতনু গুছাইত রেজিষ্ট্রেশন করছিলেন না। পরবর্তীকালে বিকাশ বেরা জানতে পারেন, জেলার এক সমবায় ব্যাঙ্কের কোলাঘাট শাখায় বাড়িটি আগে থেকেই বন্ধক রয়েছে। এরপর টাকা ফেরত দেওয়ার জন্য বিকাশ অতনুদের চাপ দিলে তাকে মোট চারটি চেকে পঞ্চাশ লক্ষ টাকা ফেরত দেন অতনু। কিন্তু পরবর্তীকালে সেই চেকগুলো ব্যাঙ্কে জমা দিলে চেকগুলো বাউন্স করে। এরপর বিকাশ আইনের দ্বারস্থ হয়। অতনুর স্ত্রী পাঁশকুড়ার একটি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা। গতকাল তিনি স্কুলে এলে তমলুক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর্থিক প্রতারণা, বিশ্বাসভঙ্গ প্রভৃতি ধারায় মানসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজকে তাকে তমলুক আদালতে তোলা হবে।

এদিকে, ইতিহাসের সরকারি পাঠ্যবই। সেখানে রয়েছে সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ। ওই লেখাতেই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে রয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে বারবার ওই বই থেকে পার্থর নাম মোছার দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। যদিও শোনা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষেও যে নতুন বই থাকবে, তাতে থাকবে পার্থ চট্টোপাধ্যেয়ের নাম। তবে, পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে, মানিক ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম।

কোথায় পার্থর নাম:
অষ্টম শ্রেণির সরকারি ইতিহাস বইয়ের ১৬৩ নম্বর পাতা, যেখানে বর্ণনা রয়েছে, সিঙ্গুর আন্দোলনের। সেখানেই এখনও জ্বলজ্বল করছে পার্থর নাম। সেই পার্থ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এখন গরাদের পিছনে। কিন্তু স্কুলপাঠ্যের বইতে এখনও শিক্ষকদের পড়াতে হচ্ছে তাঁর নাম। কিন্তু এতকিছুর পরও কেন থাকবে তাঁর স্কুল পাঠ্যে? এনিয়ে আগেই প্রশ্ন তুলেছেন অনেকে। কিন্তু তারপরেও শোনা যাচ্ছে, তাঁর নাম থাকছে সরকারি স্কুল পাঠ্য় বইয়ে।  

বাদ অন্য দুই নাম:
বাদ পড়ছে, নিয়োগ দুর্নীতি মামলায় আরও দুই জেলবন্দি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। বিগত বছরে, প্রথম থেকে চতুর্থ শ্রেণির পাঠ্য বইয়ের, 'পর্ষদের কথা' নামক অংশে উল্লেখ ছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্‍কালীন সভাপতি, মানিক ভট্টাচার্যের নাম। একইভাবে মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের ভূমিকার অংশে রয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। দুই জনেই এখন দুর্নীতি মামলায় গরাদের পিছনে। সূত্রের খবর, আগামী শিক্ষাবর্ষে এই দু’জনের নাম বাদ যাচ্ছে। মানিক ভট্টাচার্যের বদলে আসছে, পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালের নাম এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জায়গায় আসছে রামানুজ গঙ্গোপাধ্যায়ের নাম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget