এক্সপ্লোর

East Midnapore: কান্না এল চোখে, বলল ওরা 'যেতে নাহি দিব'

ফের একবার ছাত্র বিক্ষোভের সাক্ষী থাকল বাংলা। কেউ ভেঙে পড়ল কান্নায়, কেউ আবার দিল স্লোগান। পড়ুয়াদের দাবি একটাই, প্রধান শিক্ষককে কোনওভাবেই অন্যত্র বদলি হতে দেওয়া যাবে না।

বিটন চক্রবর্তী, পাঁশকুড়া: স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে রেখেছে একদল পড়ুয়া। দেখে মনে হতেই পারে, দাবি আদায়ের জন্য জড়ো হয়েছে তারা। তবে বাস্তব চিত্র বলছে অন্য কথা। কারোর মুখ ভার, কেউ কেঁদে ভাসাচ্ছে। কথা বলতে গিয়ে কারোর গলায় দলা পাকিয়ে আসছে। কারোর মুখে স্লোগান। প্রধান শিক্ষকের ঘরে দাঁড়িয়ে না যাওয়ার অনুরোধ। প্রধান শিক্ষক যাতে অন্য স্কুলে বদলি না হন, সেই আর্জি জানিয়ে প্রধান শিক্ষকের কাছে আর্জি পড়ুয়াদের। নাছোড়বান্দা ছাত্র-ছাত্রীদের চাপে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস প্রধান শিক্ষকের। শেষমেশ আশ্বস্ত হল পড়ুয়ারা।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, নন্দীগ্রাম কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে স্লোগান বিক্ষোভ। গত কয়েকদিনে এমন ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। যার জেরে রাজ্যজুড়ে নিন্দার ঝড়। ফের একবার ছাত্র 'বিক্ষোভ' -এর সাক্ষী থাকল বাংলা। কেউ ভেঙে পড়ল কান্নায়, কেউ আবার দিল স্লোগান। পড়ুয়াদের দাবি একটাই, প্রধান শিক্ষককে কোনওভাবেই অন্যত্র বদলি হতে দেওয়া যাবে না। তাঁর স্নেহ, শাসন থেকে উপেক্ষা হতে নারাজ পড়ুয়ারা। নজিরবিহীন ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চাঁপাডালি হাই স্কুলে।

বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক নরেশ রানা। তাঁর বাড়ি,পশ্চিম মেদিনীপুরের সবং এলাকায়। পারিবারিক সমস্যার কারণে তিনি বাড়ির কাছাকাছি স্কুলে যাওয়ার আবেদন করেছিলেন।সেই আবেদন মঞ্জুর করা হয়েছিল স্কুল শিক্ষা দফতরের তরফে। কিন্তু চাঁপাডালি স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষকের ভালোবাসা, স্নেহ থেকে দূরে সরে থাকতে চাইছে না। আর সেই কারণেই প্রধান শিক্ষকের অন্যত্র বদলি কোনওভাবেই মেনে নিতে পারছে না স্কুলের ছাত্র ছাত্রীরা। আগামী সোমবারই প্রধান শিক্ষকের নতুন স্কুলে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে। আর আজই প্রধান শিক্ষকের বর্তমান স্কুল চাঁপাডালি হাই স্কুলের শেষ দিন। আর সে কারণেই প্রধান শিক্ষক যাতে ওই স্কুলেই থেকে যান তার জন্য প্রাণপণ চেষ্টা পড়ুয়াদের।

শনিবার স্কুলের প্রধান শিক্ষকের ঘরের সামনে দাঁড়িয়ে প্রধান শিক্ষককে বারবার অনুরোধ করতে থাকেন ছাত্রছাত্রীরা। রীতিমতো কান্নাকাটি করে দীর্ঘসময় ধরে তারা প্রধান শিক্ষককে ঘিরেও রাখে। কেউ আবার স্লোগান দিয়ে জানাল প্রধান শিক্ষককে বদলি করা যাবে না। প্রধান শিক্ষককে কর্ম জীবনের বাকি সময়টুকু ওই স্কুলেই থাকতে হবে। এই দাবি জানিয়ে প্রধান শিক্ষকের কাছে কান্নায় ভেঙে পড়ে ছাত্রছাত্রীরা। বদলি রুখতে পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যানকেও চিঠি দেয় পড়ুয়ারা। অবশেষে ছাত্র ছাত্রীদের চাপে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দেন প্রধান শিক্ষক। তারপর বিক্ষোভ ওঠে।

আরও পড়ুন: North Dinajpur News: “স্কুলে জমিদারি চলছে,‘’ শিক্ষক বদলি মামলায় প্রধান শিক্ষককে বরখাস্ত হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget