এক্সপ্লোর

Scrub Typhus: মাকরের কামড়ে ভয়ঙ্কর অসুস্থ স্বাস্থ্যকর্মী, হলদিয়ায় হানা দিল স্ক্রাব টাইফাস

East Midnapore Scrub Typhus: টাউনশিপ এলাকার এক বাসিন্দা আক্রান্ত হলেন মাকড়ের কামড়ে। অসুস্থ সামিনা আখতার বানু নন্দীগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (East Midnapore) হলদিয়ায় (Haldia) স্ক্রাব টাইফাসে (Scrub Typhus) আক্রান্ত এক স্বাস্থ্যকর্মী (Health Worker)। এলাকাবাসীর অভিযোগ, পুরসভা বা বন্দর কর্তৃপক্ষ নিয়মিত এলাকা পরিষ্কার না করায় এই পরিস্থিতি। যদিও পুরসভার দাবি, বন্দর কর্তৃপক্ষেরই সব দেখা উচিত। পুরসভার সঙ্গে যৌথভাবে কাজ করা হবে, জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এবার পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়ায় স্ক্রাব টাইফাসের থাবা। টাউনশিপ এলাকার এক বাসিন্দা আক্রান্ত হলেন মাকড়ের কামড়ে। অসুস্থ সামিনা আখতার বানু নন্দীগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী। পরিবার সূত্রে খবর,কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হন সামিনা। ১১ নভেম্বর জানা যায় তিনি স্ক্রাব টাইফাসে আক্রান্ত।

স্ক্রাব টাইফাস ধরা পড়তেই পুরসভা ও বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন টাউনশিপের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, যত্রতত্র আবর্জনা পড়ে থাকলেও, তা নিয়মিত সাফাই করা হয় না। তবে পুরসভা কর্তৃপক্ষ এই অবস্থার জন্য প্রাথমিকভাবে হলদিয়া বন্দর কর্তৃপক্ষের ঘাড়ে দায় চাপিয়েছে।             

আরও পড়ুন, গরুদের জন্য বিনামূল্যে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা দেবে উত্তরপ্রদেশ, খোলা হচ্ছে কল সেন্টার

হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল (স্বাস্থ্য) আজিজুল রহমান বলেন, "বন্দরের দেখা উচিত, আমরা খবর পেতেই টিম পাঠিয়েছি, সাফাইকর্মীদের পাঠানো হচ্ছে।" এ বিষয়ে হলদিয়া বন্দরের এক আধিকারিক জানিয়েছেন,পুরসভার সঙ্গে যৌথভাবে সাফাইয়ের ব্যবস্থা করা হচ্ছে।" 

চিকিৎসকদের বক্তব্য, স্ক্রাব টাইফাসের ক্ষেত্রে পোকা কামড়ানোর ৬ থেকে ২০ দিনের মধ্যে কাঁপুনি দিয়ে জ্বর আসে। মাথা-সহ শরীরের নানা অংশ, হাত-পায়ে যন্ত্রণা শুরু হয়। জ্বরের সঙ্গে র‍্যাশ বেরোতে পারে অনেক সময়। তবে সবার যে র‍্যাশ বেরোয় তা নয়। এক-এক জনের এক-এক রকম উপসর্গ দেখা যায়, তবে জ্বর থাকবেই। যেখানে পোকা কামড়ায় সেই জায়গায় একটা পোড়া দাগ দেখা যেতে পারে। তাই সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

 

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget