এক্সপ্লোর

Birbaha Hansda: মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর, ভেঙে চুরমার সামনের কাচ

East Midnapore Violence: মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর। ভেঙে চুরমার হয়ে গেল সামনের কাচ।

পশ্চিম মেদিনীপুর:  মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর। ভেঙে চুরমার হয়ে গেল সামনের কাচ। শালবনিতে ধুন্ধুমার। অভিষেকের কনভয় বেরিয়ে যাওয়ার পরেই ইটবৃষ্টি। তৃণমূল কর্মী-সমর্থকদের গাড়িতে ভাঙচুর, তৃণমূল কর্মী-সমর্থকদের মারধর কুড়মিদের। আহত আইসি-সহ বেশ কয়েকজন। 

মূলত, যে পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয় (Convoy) আসার কথা, সেই পথই অবরোধ করলেন কুড়মিরা (Kurmi Agitation)। এবার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনিতে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। যার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি উপলক্ষে গজাসিমুলের সভাগামী বাস আটকে পড়ে,আটকে পড়ে পুলিশের গাড়ি। ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকে।ওই রাস্তা দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা। ফলে চিন্তায় পড়ে পুলিশ প্রশাসন। দফায় দফায় উত্তেজনা বাড়ে।

একই সঙ্গে বিনপুর থানার নারায়ণপুরে জমায়েত হন কুড়মিরা। প্রায় ৪০ মিনিট ধরে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধের পর বিক্ষোভ উঠে গেলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের।এরপরেই ধুন্ধুমার বাধে গড় শালবনিতে। তৃণমূল সাংসদের কনভয় বেরিয়ে যাওয়ার পরই তুমুল ইটবৃষ্টি হয় তৃণমূল কর্মী-সমর্থকদের গাড়িতে, এমনই অভিযোগ। চলে ভাঙচুর, তৃণমূল কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগও উঠেছে কুড়মিদের বিরুদ্ধে। 

 বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে মন্ত্রী বলেন, 'এর দায় কুড়মি নেতাদেরই নিতে হবে।' এদিন একের পর এক গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে চুরমার হয়ে যায়। বাঁশ লাঠি নিয়ে চড়াও হন অনেকে, চলে ইটবৃষ্টিও। আপাতত যা শোনা যাচ্ছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের শেষাংশেই এই কুড়মি রোষ পড়ে। শুধু গাড়ি নয়, বাইকে যাঁরা আসছিলেন, তাঁদের উপরও চড়াও হন কেউ কেউ। বাইক-আরোহীরা রাস্তায় পড়ে গেলে ফের তাঁদের মারধর করা হয়। বিশাল পুলিশবাহিনী থাকলেও পরিস্থিতি সামলাতে পারেননি। বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দেখা যায়। 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

প্রসঙ্গত, গত ২৩ মে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাঁকুড়ায়, তখনও কুড়মিদের জমায়েত হয়েছিল। একাধিক বার অভিষেকের কনভয় থামে সেখানে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে অভিষেক নেমে এসে কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। তাঁদের আশ্বস্ত করে চলে যান। কিন্তু কোনও গণ্ডগোল হয়নি। আজ তাঁর কর্মসূচি শুরু হয়েছিল বান্দোয়ান থেকে। দহিজুড়িতে জনসংযোগ কর্মসূচি ছিল। সেখান থেকেই গণ্ডগোল শুরু হয়। নির্দিষ্ট করে বললে তিনি দহিজুড়িতে জনসংযোগ সেরে বেরিয়ে যাওয়ার পরই বিক্ষোভ বাড়ে বলে অভিযোগ। কাউকেই রেয়াত করা হয়নি। স্থানীয় তৃণমূল নেতা, সংবাদমাধ্যম কাউকেই রেয়াত করা হয়নি।  জেড প্লাস নিরাপত্তা পাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলাকাণ্ডে ইতিমধ্য়েই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে আগামীকালই শালবনিতে সভা করার কথা মুখ্যমন্ত্রীর। তাই স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাপানউতোর রাজনৈতিক মহলে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget