এক্সপ্লোর

East Midnapur: বিজেপি কর্মী খুনের মামলার তদন্তে আজও নন্দীগ্রামে সিবিআই

মৃত বিজেপি কর্মীর পুত্রবধূ হৈমন্তী মণ্ডল মাইতি বলেন,  নিরাপত্তার অভাব বোধ করছি। সিবিআইকে সেকথা জানিয়েছিলাম। তারপরই দেখলাম পুলিশ মোতায়েন করা হয়েছে

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর): ফের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সিবিআই। গত দুদিনের মত আজকেও নন্দীগ্রামের চিল্লগ্রামে যায় সিবিআইয়ের এক প্রতিনিধি দল। ৩  রা মে এই গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে মারধর করা হয় বলে অভিযোগ। ১৩ই মে এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার তদন্ত করতে ফের আজকে চিল্লগ্রামে যায় সিবিআই। সেখানে স্থানীয় উপডাকঘরে বসে কাজকর্ম করেন সিবিআই আধিকারিকরা।

পাশাপাশি দেবব্রতর পরিবারের সদস্যদের আজকে সেখানে ডাকা হয়, তাদের সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা। আজও দেবব্রতর বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশ।

ইতিমধ্যেই নন্দীগ্রামের মৃত বিজেপি কর্মীর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে  পুলিশ। গত মঙ্গলবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্তে ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিল সিবিআই। পরিবার সূত্রে খবর, তখনই কেন্দ্রীয় গোয়েন্দাদের নিরাপত্তার অভাবের কথা জানিয়েছিলেন তাঁরা। মৃত বিজেপি কর্মীর  বাড়ির সামনে পুলিশ মোতায়েন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সিবিআই তদন্তে যাওয়ার পরেই পুলিশি নিরাপত্তা পেয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মৃত বিজেপি কর্মীর পরিবার।বাড়ির সামনে এখন পাহারা দিচ্ছে পুলিশ।

গত ৩ মে, বিধানসভা ভোটের ফল বেরনোর পরের দিন নন্দীগ্রামের চিল্লগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে। ১৩ মে কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্তে গত মঙ্গলবার দেবব্রত মজুমদারের বাড়িতে যায় সিবিআইI। 
সূত্রের খবর, সিবিআই অভিযুক্তদের নাম জানতে চাইলে, দেবব্রত মাইতির পরিবার তা বলতে অস্বীকার করে।

কেন্দ্রীয় গোয়েন্দারা তার কারণ জিজ্ঞাসা করলে, পরিবারের তরফে বলা হয়, সিবিআই কয়েক দিন পর চলে যাবে। তারপর তাঁদের কী হবে? যাদের নাম বলা হবে, তারাই এসে আবার ক্ষতি করবে। 

সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা পরিবারের সদস্যদের বলেন, নির্ভয়ে অভিযুক্তদের নাম বলুন। আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। 

এরপরই মৃত বিজেপি কর্মী দেবব্রত মাইতির বাড়ির সামনে পুলিশ পাহারা বসানো হয়। 

মৃত বিজেপি কর্মীর পুত্রবধূ হৈমন্তী মণ্ডল মাইতি বলেন,  নিরাপত্তার অভাব বোধ করছি। সিবিআইকে সেকথা জানিয়েছিলাম। তারপরই দেখলাম পুলিশ মোতায়েন করা হয়েছে, কিছুটা স্বস্তিতে আমরা। ভয় কিছুটা কমেছে। 

বিজেপি কর্মীর বাড়ির সামনে এই পুলিশ মোতায়েন ঘিরেও শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেছিলেন, এ রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে। দেবব্রতর পরিবার এই পরিস্থিতিতে কিছু বললে তাঁদের ওপর আক্রমণ হতে পারে। তাই হয়তো সিবিআই তাঁদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করেছে।

নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বদেশ দাস বলেছিলেন, কী কারণে পুলিশ পোস্টিং জানিনা। নন্দীগ্রামে বিজেপিই সন্ত্রাস করছে।

ভোট পরবর্তী অশান্তি মামলায় সিবিআই তদন্ত ঘিরে রাজনীতির পারদ প্রতিদিনই যেন বাড়ছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget