এক্সপ্লোর

East Midnapur News: তমলুকে নির্দল-কাঁটা তৃণমূলের, কড়া বার্তা সৌমেন মহাপাত্রর

East Midnapur Tamluk Municipality: ২০২১ এর বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফলের নিরিখে, ২০ ওয়ার্ডের তমলুক পুরসভায় ১২টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে রয়েছে ৮টি ওয়ার্ডে।

 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর:  তমলুক পুরসভায় (Tamluk Municipality) নির্দল কাঁটা সরাতে কড়া বার্তা দিলেন এলাকার তৃণমূল বিধায়ক ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র (TMC MLA and Minister Soumen Mahapatra)। চার নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর (Independent Candidate) নাম নিয়ে সতর্ক করলেন তিনি। যদিও নির্দল প্রার্থী তাতে আমল দিতে নারাজ। এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
সেচমন্ত্রী ও তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র বলেছেন, সবাই জানে যার নেই কোনও দল, সেই হয় নির্দল। ৪ পুরসভার ভোটে ১৫১ জন নির্দল ছিলেন একজনও জিততে পারেননি।

পুরভোটের মুখে নির্দল অস্বস্তি পিছু ছাড়ছে না তৃণমূলের। সম্প্রতি হয়ে যাওয়া চার পুরভোটের ফল তুলে ধরে, এবার দলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে এভাবে সতর্ক করলেন খোদ তৃণমূল বিধায়ক ও মন্ত্রী। 

তমলুক পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর ভানু সাহার পরিবর্তে এবার বিমল ভৌমিককে প্রার্থী করেছে দল। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওই ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমে পড়েছেন ভানুপদ সাহা। তৃণমূল প্রার্থীকে হারাতে কর্মীদের নিয়ে প্রচারও শুরু করেছেন তিনি।  এই আবহে তাঁকে কড়া বার্তা দিলেন খোদ তৃণমূল বিধায়ক ও মন্ত্রী।

সৌমেন মহাপাত্র বলেছেন,  আমাদের দল আপনাকে প্রতীকটা দিয়েছিল বলে বড়াই করে সবার কাছে গিয়ে প্রচার করেছিলেন যে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আজকে আমাদের দল সবাইকে সব জায়গায় প্রার্থী করতে পারবে এমন কোনও কথা নেই। এতদিন কাউন্সিলরের মান প্রতিপত্তি সম্মান নিয়ে এখন পিছন থেকে ছুরি মারবেন না।

যদিও নির্দল প্রার্থী এতে আমল দিতে নারাজ। তিনি বলেছেন, আমি দীর্ঘদিন ধরে দল করছি। ৪ নম্বর ওয়ার্ড থেকে আমি তিনবার ও আমার স্ত্রী কল্পনা সাহা একাধিকবার কাউন্সিলর হয়েছে।দল এবার প্রার্থী করেছে বিমল ভৌমিককে।কর্মীদের উৎসাহে আমি নির্দল থেকে দাঁড়িয়েছি।

তমলুক পুরসভা নির্বাচনে শাসকদলের নির্দলকাঁটা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।  বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেখাই যাচ্ছে, তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।

২০২১ এর বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফলের নিরিখে, ২০ ওয়ার্ডের তমলুক পুরসভায় ১২টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে রয়েছে ৮টি ওয়ার্ডে।

 

 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget