এক্সপ্লোর

East West Metro: সল্টলেক থেকে হাওড়া ময়দান, পূর্ণাঙ্গ রেল পরিষেবা কবে থেকে, মিলল উত্তর

Kolkata News: মেট্রোয় যুক্ত হয়ে যাবে গঙ্গাপাড়ের টুইন সিটি কলকাতা ও হাওড়া।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দিন চারেক আগেই, গঙ্গার নীচ দিয়ে সফলভাবে শুরু হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক মুভমেন্ট টেস্ট রান (East West Metro)। চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর বিষয়ে আশাপ্রকাশ করেছে রেল। কিন্তু প্রশ্ন উঠছিল, সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত, ইস্ট ওয়েস্ট মেট্রোর পূর্ণাঙ্গ পরিষেবা (Kolkata Metro Services) চালু হবে কবে? অবশেষে সেই উত্তর মিলল রবিবার (Kolkata News)।

মেট্রোয় যুক্ত হয়ে যাবে গঙ্গাপাড়ের টুইন সিটি কলকাতা ও হাওড়া

২০২৪-এর মে-জুন মাসের মধ্যে সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু হয়ে যেতে পারে বলে জানালেন রেল বোর্ডের এক সদস্য। অর্থাৎ আর ১ বছর ২-৩ মাস পরে সল্টলেক থেকে মেট্রোয় চেপে গঙ্গার নীচ দিয়ে একেবারে পৌঁছে যাওয়া যাবে হাওড়ায়। মেট্রোয় যুক্ত হয়ে যাবে গঙ্গাপাড়ের টুইন সিটি কলকাতা ও হাওড়া।

রেল বোর্ডের পরিকাঠামো বিভাগের সদস্য রূপ এন শঙ্কর বলেন, "বউবাজারের যে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ চলছে, তা শেষ হবে ডিসেম্বরের মধ্যে।তারপর যাত্রী পরিষেবা চালু করা যাবে তার ৫-৬ মাসের মধ্যে...।"

আরও পড়ুন: Health Tips for This Summer: বৈশাখের শুরুতেই দারুণ দহন, সুস্থ থাকতে কী করবেন, কী করবেন না, জানালেন চিকিৎসকরা

ইস্ট ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ইতিমধ্যেই মেট্রো পরিষেবা শুরু হয়েছে। অন্য দিকে, চলতি বছরের শেষে এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা শুরুর বিষয়ে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। মাঝে বাকি রয়েছে শুধুমাত্র শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের অংশ। এই অংশের মধ্যেই রয়েছে বউবাজার, যেখানে মেট্রোর কাজের জেরে মাটি ধসের ফলে ফাটল ধরে একাধিক বাড়িতে।

তিন বার বিপর্যয়ের জেরে থমকে যায় মেট্রো রেলের কাজ

এক-দু'বার নয়, তিন বার এমনই বিপর্যয়ের জেরে থমকে যায় মেট্রো রেলের কাজ। সম্প্রতি সেই কাজ ফের শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সেই কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর তা হয়ে গেলেই, ট্রায়াল রান শুরু হবে। তার পর চূড়ান্ত ছাড়পত্র মিললেই শুরু হয়ে যাবে মেট্রোর গ্রিন লাইনের যাত্রী পরিষেবা।

অতি সম্প্রতিই গঙ্গার নীচ দিয়ে সফলভাবে শুরু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক মুভমেন্ট টেস্ট রান। ট্রায়াল রান চলবে সাত মাস। চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা আশাবাদী, মেট্রো কর্তারা। গঙ্গার নীচ দিয়ে প্রথমবার দুই পাড়ের দুই শহরকে জুড়ে দিল মেট্রো। ইতিমধ্যেই শেষ হয়েছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ।  বউবাজারের কাজ পুরোপুরি শেষ না হওযায় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্তই পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।  

সেরা শিরোনাম

Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Annapurna Yojana: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget