এক্সপ্লোর

Bengal SIR : BLO-দের কড়া বার্তা কমিশনের, এই কাজ করলে হতে পারে সাসপেনশন থেকে FIR !

SIR নিয়ে তপ্ত আবহে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার BLO-দের কড়া বার্তা দিয়েছে কমিশন।                 

রুমা পাল,  কলকাতা: বিডিও অফিসে ভাঙচুর হয়েছে । নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে FIR করেনি প্রশাসন! এই আবহেই ফের কড়া বার্তা দিল কমিশন । শুনানি কেন্দ্রে কোনও রকম আইন-শৃঙ্খলার অবনতি হলেই অ্যাকশন। সঙ্গে সঙ্গে দায়ের করতে হবে FIR । SIR নিয়ে তপ্ত আবহে, এবার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এছাড়া ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার BLO-দের কড়া বার্তা দিয়েছে কমিশন।                 

কমিশনের নির্দেশ, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় দায়িত্বে গাফিলতি বরদাস্ত নয়। ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী, DEO-র সম্মতিতে নির্বাচন কমিশনের আওতায় কাজ করেন BLO-রা। BLO-দের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, ইচ্ছাকৃতভাবে কমিশনের নির্দেশ অমান্য অথবা RP অ্যাক্ট(১৯৫০)-এর লঙ্ঘন সংক্রান্ত কার্যকলাপ সংক্রান্ত কোনও অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ DEO । নির্দেশ অনুযায়ী অভিযুক্ত BLO-কে সাসপেন্ড করতে পারবেন DEO । তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশও করতে পারবেন তিনি। কমিশনের স্পষ্ট বার্তা, কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে সাসপেনশন থেকে শুরু করে FIR করা হবে।                 

 DEO বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার  প্রথমে অভিযুক্ত BLO-কে সাসপেন্ড করতে পারবেন। সাসপেন্ডের পর বিভাগীয় তদন্তের সুপারিশ করবেন। ৬ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত প্রক্রিয়া। অভিযোগ যদি ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে, তাহলে CEO-র অনুমতি নিয়ে BLO-র বিরুদ্ধে FIR দায়ের করা যাবে। মুখ্য নির্বাচনী আধিকারিক চাইলে BLO-দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। তবে প্রতিটি পদক্ষেপের রিপোর্টই জানানো বাধ্যতামূলক, বলছে কমিশন সূত্র ।                      

লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা

চলছে SIR-এর শুনানি। এরই মধ্যে আজ, শনিবার আদালতের নির্দেশ মেনে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশনের। দিল্লি দফতর থেকে বুথ ও বিধানসভা ভিত্তিক তালিকা এসে পৌঁছনর কথা । গ্রামের পঞ্চায়েত ও ব্লক অফিসে টাঙানো হবে তালিকা । পুরসভাগুলির ওয়ার্ড অফিসে টাঙানো হবে তালিকা । শুক্রবার রাত পর্যন্ত নথি দিল্লি থেকে এ-রাজ্যে এসে পৌঁছয়নি। ফলে, শনিবার তালিকা প্রকাশ হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। 

 

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget