এক্সপ্লোর

Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে 'পুলিশের ভূমিকা' নিয়ে হাইকোর্টে মামলা ED-র

ED HC Sandeshkhali Incident: 'পুলিশ প্রতিদিন আমাদের অফিসে গিয়ে খোঁজ নিচ্ছে, কোন কোন অফিসার সেদিন গিয়েছিলেন...', মূলত কী নিয়ে আশঙ্কাপ্রকাশ করে মামলা ইডির ?

কলকাতা: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Incident) পুলিশের ভূমিকা নিয়ে হাইকোর্টে মামলা ইডির (ED In High Court)। 'রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। শোনা যাচ্ছে ইডি অফিসারদের বিরুদ্ধেই এফআইআর করেছে পুলিশ। সব সংবাদমাধ্যমে এটা প্রচার হচ্ছে। আমরা বসিরহাট কোর্টেও খোঁজ নিয়েছি। সেখানেও এমন কোনও এফআইআর কপি যায়নি। কিন্তু পুলিশ প্রতিদিন আমাদের অফিসে গিয়ে খোঁজ নিচ্ছে, কোন কোন অফিসার সেদিন গিয়েছিলেন, তাঁদের হেনস্থা করতে নতুন অভিযোগ দায়ের করবে পুলিশ, আশঙ্কাপ্রকাশ করে মামলা ইডির। মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর, কাল শুনানি।

 মূলত গতকয়েকদিনে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবের ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। ওই দিন ইডি,সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পায়নি কেউই বলে অভিযোগ।সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় ED-র বিরুদ্ধেই FIR দায়ের করেছিল পুলিশের (Police)। তৃণমূল নেতা (TMC Leader) শেখ শাহজাহানের (Seikh Shahajahan) বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) বিরুদ্ধে মামলা রুজু করেছিল ন্যাজাট থানার পুলিশ (Police)।

অভিযোগ,  না জানিয়ে এবং ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন ED-র অফিসাররা। এ ছাড়াও, সন্দেশখালির ঘটনায় আরও দুটি FIR দায়ের হয়। ED-র অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয় FIR। বেপরোয়া অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আরেকটি মামলা করে ন্যাজাট থানার পুলিশ। সেখানে সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। 

অপরদিকে, এর আগেই সন্দেশখালির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ED।  রাতে রাজ্য পুলিশের DG রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার SP জোবি থমাসের কাছে ই- মেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগে উল্লেখ, কোর্ট ওয়ারেন্ট নিয়ে রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গেলে ED-র আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। যদিও ইডির বিরুদ্ধে উল্টো সুরই বলা হয়েছিল পুলিশের এফআইএর-এ।     

আরও পড়ুন, পার্থর পর এবার প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর নামেও চার্জশিট

মারধর, গাড়ি ভাঙচুরের পাশাপাশি, ED-র অফিসারদের মোবাইল ফোন, ল্যাপটপ, টাকাপয়সা ও গোপনীয় নথিও ছিনতাই করা হয়েছিল। ৩ জন ED আধিকারিক হাসপাতালে ভর্তি। পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে কেন্দ্রীয় এজেন্সির দাবি। ED সূত্রে দাবি, পুলিশের কাছে অভিযোগের সঙ্গে হামলার সময়ের ফুটেজ পাঠানো হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget