এক্সপ্লোর

Calcutta High Court: কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার অনুমতি পেল ইডি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে হাইকোর্টে ধাক্কা কালীঘাটের কাকুর

Sujay Krishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্রর আবেদন খারিজ করে, অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে হাইকোর্টে ধাক্কা কালীঘাটের কাকুর। তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে পারবে ED। সুজয়কৃষ্ণ ভদ্রর আবেদন খারিজ করে, অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যেখানে সুপ্রিম কোর্ট এই ধরনের মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা জারি করেনি, সেখানে এখনই কলকাতা হাইকোর্ট কীকরে নমুনা সংগ্রহে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেবে? 

এখনই এই মামলায় কোনও নির্দেশ দিলে, তা গোটা তদন্ত প্রক্রিয়াকে ব্য়াহত করবে। বৃহস্পতিবার এমনই মন্তব্য় করেন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গত শুক্রবার, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য় ইডিকে ছাড়পত্র দেয় ব্য়াঙ্কশাল আদালত। 

ই়ডির তরফে দাবি করা হয়, গত ২০-ই ফেব্রুয়ারি বিকেল ৫টা ৪৬ মিনিটে নিজের মোবাইল ফোন থেকে কাউকে ফোন করে সুজয়কৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন, ফোনের যাবতীয় তথ্য়, চাকরিপ্রার্থীদের মার্কশিট, অ্য়াডমিট কার্ড ডিলিট করে দিতে।

তাই তদন্তের স্বার্থে তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা প্রয়োজন। তারই প্রেক্ষিতে ইডিকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার অনুমতি দেন ব্য়াঙ্কশাল কোর্ট। কিন্তু সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে হাইকোর্টে যান সুজয়কৃষ্ণ ভদ্র। কিন্তু সেখানেও ধাক্কা। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় এখনই কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে নারাজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

তিনি বলেন, সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে ED। যদিও নিম্ন আদালতে ট্রায়ালের সময় এই কণ্ঠস্বরের নমুনা, প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে কিনা, তা নির্ভর করবে হাইকোর্টের রায়ের ওপর। এ নিয়ে, পূর্ণাঙ্গ শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। ১৮ আগস্ট মামলার পরবর্তী শুনানি। 

অন্যদিকে চাকরির বিক্রির টাকা কালীঘাটের কাকু, সুজয়কৃষ্ণ ভদ্রর নিয়ন্ত্রণে থাকা সংস্থার মাধ্যমে প্রোমোটিং ব্যবসায় লগ্নি করা হয়েছিল কিনা তা জানতে ২টি নির্মাণ সংস্থার ৩টি অফিস আপার উড স্ট্রিট, এজেসি বোস রোড ও প্রিন্স আনোয়ার শাহ রোডে গতকাল প্রায় ১২ ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি। তল্লাশির পর কেন্দ্রীয় এজেন্সির চাঞ্চল্যকর দাবি, শেয়ার ট্রেডিংয়ের মাধ্যমে নির্মাণ সংস্থার কাছে টাকা পৌঁছে যেত।

কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর নিয়ন্ত্রণে থাকা সংস্থা ওয়েলথ্ উইজার্ড প্রাইভেট লিমিটেডের অ্য়াকাউন্ট থেকে নির্মাণ সংস্থার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, এমন তথ্যপ্রমাণ মিলেছে বলে ইডি-র দাবি। সূত্রের খবর, গতকাল ম্যারাথন তল্লাশিতে শেয়ার ট্রেডিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ছাড়াও ২২০০ পাতার নথি, প্রচুর ডিজিটাল এভিডেন্স ও কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থার অ্যাকাউন্টে টাকা লেনদেন সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। 

 

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget