এক্সপ্লোর

Ration Scam Case: রেশন দুর্নীতি মামলায় ইডির তল্লাশি! এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে

Jyotipriya Mallick: সল্টলেকে মন্ত্রীর বাড়িতে তল্লাশি। পাশাপাশি তল্লাশি জ্যোতিপ্রিয়র তৎকালীন আপ্ত সহায়কের বাড়িতেও

প্রকাশ সিনহা ও সুদীপ্ত আচার্য, কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam Case) মামলায় এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বাড়িতে ইডির (ED) তদন্তকারী দল। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সকালে ইডি হানা দিয়েছে। এখন জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রীর দায়িত্বে। তাঁর সল্টলেকের বি সি ব্লকের বাড়িতে সাতসকালে হানা ইডির। নাগের বাজারে জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ-র বাড়িতেও তল্লাশি। একযোগে ৮ জায়গায় হানা কেন্দ্রীয় এজেন্সি। এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী দল, যদিও সেটা পুর নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ছিল।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় যিনি তদন্তকারী অফিসার তাঁর নেতৃত্বে ৮-৯ জন অফিসার মন্ত্রীর বাড়িতে ঢুকেছেন। সূত্রের খবর, বাড়ির ভিতর ঢুকতেই সবার ফোন নিয়ে নেওয়া হয়েছে। এদিন সকাল ৬টা-সাড়ে ৬টা নাগাদ ইডির টিম মন্ত্রীর বাড়িতে আসেন। সূত্রের খবর, ইডির অফিসার আসার পরেই এই বাড়িতে এসে পৌঁছন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর তিনি ওই বাড়িতেই রয়েছেন। BC 245, 244 পাশাপাশি এই দুটি বাড়িই ঘিরে রেখেছেন কেন্দ্রীয় জওয়ানরা। এর মধ্যে BC-245 বাড়ির ভিতরে মন্ত্রী রয়েছেন। 

নাগেরবাজারে মন্ত্রীর আপ্তসহায়ক অমিত দে-এর ফ্ল্যাট। এখানেই থার্ড ফ্লোরে ২টি ফ্ল্যাট রয়েছে তাঁর। এর কাছেই হাঁটাপথে আরেকটি আবাসনেও অমিত দে-এর ফ্ল্য়াট রয়েছে। ২টি ফ্ল্যাটেই গিয়েছেন ইডি আধিকারিকরা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় চলছে তল্লাশি। সূত্রের খবর, যখন জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন তখন তাঁর আপ্তসহায়ক হিসেবে কাজ করতেন অমিত দে। 

এর আগেই রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে 'মন্ত্রী-ঘনিষ্ঠ' বাকিবুর রহমানকে। তদন্ত এবং বাকিবুর রহমানকে জেরার পরেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। এমনকী বিদেশেও সম্পত্তির হদিশ মিলেছে বলে সূত্রের খবর। বাকিবুরকে গ্রেফতারের পর থেকেই ইডি দাবি করেছে প্রভাবশালী যোগ থেকেই এত বাড়বাড়ন্ত। তদন্ত করতে গিয়েই প্রভাবশালী যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করে এসেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী দলের দাবি প্রভাবশালী মন্ত্রীর যোগ পাওয়া গিয়েছিল। তার জন্যই এত ফুলেফেঁপে উঠেছিল বাকিবুর রহমান। তাহলে কি সেই প্রভাবশালী তালিকায় রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক? ইডির তদন্তের দিকেই নজর সকলের।

আরও পড়ুন: মুম্বই চলচ্চিত্র উৎসব থেকে বাছা 'IMDb'র সেরা ১০ ছবির তালিকায় 'দোস্তজী', উচ্ছ্বসিত পরিচালক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget