এক্সপ্লোর

ED Raid Sandip Ghosh House : ভোর হতেই সন্দীপ ঘোষের বাড়িতে ইডি ! ঘিরে ফেললেন জওয়ানরা

RG Kar Case : ভোর ৬ টা ২৫ থেকে সেখানে অপেক্ষমান ইডির অধিকর্তারা। দরজা কেউ খুলছেনই না। ইডি অধিকর্তাদের সঙ্গে আছে সেন্ট্রাল ফোর্স। 

আবির দত্ত, সত্যজিৎ বৈদ্য , কলকাতা :  সিবিআইয়ের পর ইডি। আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সক্রিয় আরেক কেন্দ্রীয় এজেন্সি। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে এবার ইডি অভিযান ! বাড়ি ঘিরে ফেললেন জওয়ানরা। ভোর ৬ টা ২৫ থেকে সেখানে অপেক্ষমান ইডির অধিকর্তারা। দরজা কেউ খুলছেনই না। ইডি অধিকর্তাদের সঙ্গে আছে সেন্ট্রাল ফোর্স। 

সন্দীপ ঘোষকে এখন গ্রেফতার করেছে সিবিআই। তাই তিনি বাড়িতে নেই। এই ক্ষেত্রে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তার বাড়ির দরজা খোলেনি এখনও। 

অন্যদিকে  হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিংহর বাড়িতেও তল্লাশি অভিযান করছে ইডিয আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও বিপ্লব সিংহকে আগেই পাকড়াও করেছে সিবিআই।   

বিপ্লবের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে বিপ্লব-ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও হানা দিয়েছে ইডি। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লবের বিরুদ্ধে আর জি কর হাসপাতালে টেন্ডারে অনিয়ম থেকে শুরু করে নানারকম আর্থিক সুবিধা পাওয়ার অভিযোগ ওঠে। দুর্নীতির চক্রব্যূহে সন্দীপের পাশাপাশি, দুই ভেন্ডর বিপ্লব সিংহ, সুমন হাজরাও ছিলেন বলে আগেই দাবি করেছে সিবিআই। 

এখন সিবিআই যখন আর্থিক অনিয়মের তদন্তে নেমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে, তখন সামনে আসছে তার প্রভাব-প্রতিপত্তির একাধিক উদাহরণ। গত ২৫ অগাস্ট, সন্দীপ ঘোষের এই বেলেঘাটার বাড়িতেই তল্লাশি চালায় CBI। আলিপুরের বিশেষ CBI আদালতে জমা দেওয়া রিপোর্টে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে, ভেন্ডারদের বিভিন্ন কাজের বরাত দেওয়া নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে পুলিশের কাছে যে অভিযোগ জমা পড়েছিল, সেই সংক্রান্ত আসল নথি ও প্রতিলিপি উদ্ধার হয়েছে সন্দীপ ঘোষের বাড়ি থেকেই! অর্থাৎ যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁর বাড়িতেই অভিযোগের সব ফাইল ছিল! আদালতে জমা দেওয়া রিপোর্টে CBI আরও দাবি করেছে, সন্দীপ ঘোষ আর জি কর মেডিক্যাল কলেজে অধ্যক্ষ থাকাকালীন, ২০২২ ও ২৩ সালে নিয়ম না মেনে ৮৪ জন MBBS হাউস স্টাফ নিয়োগ করা হয়। 

পাশাপাশি, সিবিআইয়ের রিপোর্টে উঠে এসেছে আরও একজনের নাম। কেন্দ্রীয় এজেন্সির দাবি, প্রভাবশালী-যোগে এই ব্যক্তিকেও আর জি কর হাসপাতালে ক্যাফে চালানোর বরাত পাইয়ে দেওয়া হয়। কোন কোন প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ ছিল ওই ব্যক্তির? খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।  

আরও পড়ুন: Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget