এক্সপ্লোর

ED Raid in Kolkata: জয় কামদারের বাড়িতে ইডি হানা, আগেই উদ্ধার হয়েছিল ১ কোটি ২০ লক্ষ টাকা!

Enforcement Directorate: এই প্রথম নয়। এর আগেও ইডি রেড করেছিল জয় কামদারের বাড়িতে। সেবার সব মিলিয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা বাজেয়াপ্তও করে তারা। সংযোগ সেই সোনা পাপ্পু।

কলকাতা: তখন সবে ফুটেছে ভোরের আলো। সকাল ৬টাও বাজেনি। আর সেই সময় সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারের বেহালার বাড়িতে হানা ইডির। জ্যোতিষ রায় রোডে ইডির ৫টি গাড়ি এসে পৌঁছায়। এবর মধ্যে ৩টে গাড়িতে ছিলেন ইডির আধিকারিকরা। আর বাকি ২টো গাড়িতে ছিলেন কেন্দ্রীয় বাহ্যইনীর জওয়ানরা। তবে এই ঠিকানায় পৌঁছেও প্রায় ৪০ মিনিট অপেক্ষা করতে হয় ইডির আধিকারিকদের।

আরও পড়ুন: কোন কারণে ডেপুটি পুলিশ কমিশনারের বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির?

জানা গিয়েছে, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলেও বাড়ির দরজা খুলছিলেন না সেখানের নিরপত্তরক্ষীরা। এমনকি বাড়ির মধ্যে একটা কুকুর ছাড়া অবস্থায় ছিল। আর সেই কারণেই ইডির আধিকারিকরা অনেকক্ষণ অপেক্ষাও করছিলেন। তারপর দরজা খোলা হলে ইডির তদন্তের জায়গায় পৌঁছে যান। আর সেখানে গিয়েই জয় কামদারকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি।

যদিও এই প্রথম নয়। এর আগেও ইডি রেড করেছিল জয় কামদারের বাড়িতে। সেবার সব মিলিয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা বাজেয়াপ্তও করে তারা। সংযোগ সেই সোনা পাপ্পু। কারণ, সোনা পাপ্পুর মামলা ধরেই ফের জয় কামদারের বাড়িতে হানা দিল ইডি।

সোনা পাপ্পুর বিরুদ্ধে প্রোমোটিং নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। আবার জয় কামদারও সেই প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। তবে তাঁর বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। এমনকি ওই ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধারের পর একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। যদিও পরবর্তীকালে তাঁকে আবার ডেকে পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। আর সেই সব মিলিয়েই আজ সকল সকালে তাঁর বাড়িতেই চলে আসেন ইডি আধিকারিকরা।

ইতিমধ্যেই জয় কামদারের বাড়িতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। তাঁকে আটক করা হয়েছে বলেই জানা গিয়েছে।ইডি সূত্রে দাবি, ওই ব্যক্তির সঙ্গে প্রভাবশালী যোগ রয়েছে। উল্লেখ্য, বালিগঞ্জে ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটেও ইডির হানা। ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে সকাল সকাল পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি। জানা গিয়েছে, এদিন ভোর ৪টে নাগাদ CGO কমপ্লেক্স থেকে রওনা দেয় ED-র টিম। ইডির সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। শান্তনু সিনহা বিশ্বাস এক সময় কালীঘাট থানার অফিসার ইন চার্জ বা ওসি ছিলেন। বর্তমানে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
Panchayat Bill : পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget