এক্সপ্লোর

Ration Distribution Scam : ইডিকে দেখেই পাশের বাড়ির ছাদে ছুড়লেন ফোন! কৈখালিতে ফিরল জীবনকৃ্ষ্ণের কীর্তি

ED Raid In Kolkata : আর্থিক দুর্নীতির তদন্তে কৈখালিতে শেয়ার ব্যবসায়ী হানিস তোশওয়ালের ফ্ল্যাটে হানা দেয় ED। সেখানে গিয়ে এমন এক ঘটনা ঘটে, যা মনে করিয়ে দিয়েছে জীবনকৃষ্ণ সাহাকে।

প্রকাশ সিনহা, কলকাতা :কিছুদিন আগে সন্দেশখালিতে ( Sandeshkhali ) ইডির ( ED )  অভিযান নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য। সেই অভিঘাত এখনও চলছে। ক্রমেই চড়ছে অশান্তির পারদ। ক্রমেই জল গড়াতে গড়াতে গিয়েছে বহুদূর। তারপরে ফের  সাতসকালে রেশন দুর্নীতির তদন্তে  অ্যাকশনে নেমেছে ED। সল্টলেক, সেক্টর ফাইভ, বাগুইআটি, EM বাইপাসের মেট্রোপলিটন-সহ কলকাতার ৬টি জায়গায় একযোগে চালানো হয়েছে তল্লাশি-অভিযান।  আর্থিক দুর্নীতির তদন্তে কৈখালিতে শেয়ার ব্যবসায়ী হানিস তোশওয়ালের ফ্ল্যাটে হানা দেয় ED। সেখানে গিয়ে এমন এক ঘটনা ঘটে, যা মনে করিয়ে দিয়েছে জীবনকৃষ্ণ সাহাকে। সেই তৃণমূল বিধায়ক, যাঁকে সিবিআই জেরা করতে গেলে তিনি পাশের পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন মোবাইল ফোন। 

ED-র অভিযানে ঘটে গেল মুর্শিদাবাদের বড়ঞার পুনরাবৃত্তি। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ধাঁচেই বাকিবুর রহমান ঘনিষ্ঠ শেয়ার ব্য়বসায়ীর ফ্ল্যাট থেকে পাশের বাড়ির ছাদে ছুড়ে ফেলা হয় দুটি মোবাইল ফোন। আর্থিক দুর্নীতির তদন্তে এদিন সকালে কৈখালির PS ম্যাগনাম কমপ্লেক্সে  কেন্দ্রীয় এজেন্সির দাবি, তল্লাশি চলাকালীন ব্যবসায়ীর আটতলার ফ্ল্যাট থেকে ছুড়ে পাশের বাড়ি ছাদে ফেলে দেওয়া হয় দুটি মোবাইল ফোন। পরে ওই দুটি মোবাইল ফোন উদ্ধার করেন ED-র আধিকারিকরা। সন্দেহজনক তথ্য লুকোতেই মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান ED-র। ঠিক যেমনটা করেছিলেন জীবনকৃষ্ণ। 

আরও পড়ুন :

হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগেই সৌরভের মাকে দেখে এলেন মিঠুন

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সেই দুটি মোবাইল ফোন থেকে একশো শতাংশ তথ্য উদ্ধার করা সম্ভব হয় বলে দাবি করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, SSC মামলার তদন্ত শুরু হওয়ার পরেই জীবনকৃষ্ণ তাঁর দুটি ফোন থেকে প্রচুর কথোপকথন ও ছবি ডিলিট করে দেন। কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে মুছে দেওয়া ডেটার একশো শতাংশই উদ্ধার করা সম্ভব হয় পরে। অন্তত এমনটাই দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের।  সিবিআইয়ের দাবি, ডেটা রিট্রিভ করে জীবনকৃষ্ণর কাছ থেকে নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় পৌঁছেছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মেলে। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এই সমস্ত তথ্য লুকোতেই বাড়িতে তল্লাশি চলাকালীন ফোন দুটি পুকুরে ফেলে দেন জীবনকৃষ্ণ। তাহলে কি কোনও বড়সড় আর্থিক দুর্নীতি ঢাকতেই মোবাইল ছুড়ে ফেললেন রেশন-দুর্নীতি কাণ্ডে ধৃত বাকিবুর রহমান ঘনিষ্ঠ শেয়ার ব্য়বসায়ী? 

আরও পড়ুন :                       

হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগেই সৌরভের মাকে দেখে এলেন মিঠুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget