এক্সপ্লোর

ED Raids at IPAC Office: সল্টলেকেও IPAC-অফিসে হানা ED-র, ধাক্কাধাক্কির মধ্যে ঢুকলেন মমতা, গাড়িতে তোলা হল কাগজপত্র…

Mamata Banerjee and ED Raids: সল্টলেকে IPAC-এর অফিসে ঢোকেন তিনি। সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে নথিপত্র তোলা হয়।

কলকাতা: SIR মিটলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে রাজ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হল। বুধবার সকালে নির্বাচনী কৌশল রচনাকারী সংস্থা IPAC সংস্থার অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ED. আর সেখানে নিজে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে প্রতীকের বাড়িতে খালিহাতে ঢুকে সবুজ ফাইল ও ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসেন মমতা। এর পর, সল্টলেকে IPAC-এর অফিসে ঢোকেন তিনি। সেখান থেকে মুখ্যমন্ত্রীর গাড়িতে নথিপত্র তোলা হয়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও রয়েছেন IPAC-এর অফিসে। (Mamata Banerjee and ED Raids)

সল্টলেক যাচ্ছেন বলে লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়ি থেকেই জানিয়ে দেন মমতা। এর পর সটান সল্টলেক ওয়াটার সাইডে IPAC-এর বিল্ডিংয়ে পৌঁছে যান তিনি। সেখানে মমতা আসার আগেই বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সেই অবস্থাতেই প্রবল ধাক্কাধাক্কির মধ্যে ভিতরে ঢোকেন মমতা। সরাসরি বেসমেন্ট দিয়ে হেঁটে ভিতরে ঢোকেন। এর পর চার নম্বর লিফ্ট ধরে ১১ তলায় পৌঁছে যান মমতা। এর পর উপর থেকে বেশ কিছু নথি নিয়ে এসে গাড়িতে তোলা হয়। সেই গাড়ি ঘিরে রেখেছিল পুলিশ। তবে মমতা IPAC-এর অফিসে ঢুকেছেন কি না, তা অস্পষ্ট। (ED Raids at IPAC Office)

এর আগে, প্রতীকের বাড়ি থেকে বেরিয়ে একটি ফাইল ও ল্যাপটক দেখান মমতা। জানান, ED-কে দিয়ে তৃণমূলের দলের ভিতরকার খবর, দলের রণনীতি, রণকৌশল এবং দলের প্রার্থিতালিকা হাতানো চেষ্টা হচ্ছে। সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তোলেন মমতা। শাহকে তিনি 'নোংরা স্বরাষ্ট্রমন্ত্রী' বলে আক্রমণ করেন। সল্টলেকের অফিস থেকে WB065 5555 নম্বরের গাড়িতে কী নথিপত্র তোলা হয়, তা জানা যায়নি, তবে তৃণমূলের দলীয় নথিপত্রই রয়েছে বলে জানা যাচ্ছে।

এদিন সল্টলেকে IPAC অফিসে পৌঁছন তৃণমূলের সুজিত বসু, কৃষ্ণা রায় এবং তৃণমূলের অন্য নেতানেত্রীরা। জানান, কারও নির্দেশে সেখানে আসেননি তাঁরা। দলীয় কাজকর্মে প্রায়শই সেখানে আসতে হয় তাঁদের। সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন কৃষ্ণা। পুরনো কয়লাকাণ্ডকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করা হচ্ছে বলে দাবি করেন।

এদিন সল্টলেকে বিধাননগর পুলিশের বিরাট বাহিনী পৌঁছয়। পৌঁছে যায় RAF-ও। অন্য দিকে, মমতা পৌঁছনোর আগেই সেখানে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়। বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়। নীচের তলা ঘিরে দেওয়া হয় দড়ি দিয়ে। অর্থাৎ, একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হচ্ছে, তেমনই বাড়ানো হচ্ছে রাজ্য পুলিশ। 

Input By : https://bengali.abplive.com/district/ed-raids-at-ipac-pratik-jain-in-old-coal-scam-case-mamata-banerjee-alleges-amit-shah-tried-to-steal-tmc-candidate-list-hard-disk-1164119

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget