এক্সপ্লোর

Partha Chatterjee : 'গ্রেফতারির সময় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের Nearest ও Dearest বলে দাবি করেছিলেন পার্থ' দাবি EDর

ED On Partha : বাংলার ১০০ বছর এগিয়ে নিয়ে গেছেন বিদ্যাসাগর, ১০০ বছর পিছিয়ে দিয়েছেন পার্থ। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের বিরোধিতা করে সওয়াল ইডির।

প্রকাশ সিনহা, সন্দীপ সরকার, কলকাতা : ' ২৬ সেপ্টেম্বর, ১৮২০ ও ১৯৫২-র ৬ অক্টোবর, এই দু'দিনে বাংলায় দুই মহান ব্যক্তি জন্ম নিয়েছেন। একজন শিক্ষার আলো এনেছেন। আরেকজন এডুকেশন সিস্টেমকে ধ্বংস করে দিয়েছেন। ' প্রাক্তন শিক্ষামন্ত্রীর  ( Former Education Minister ) জামিনের বিরোধিতা করে আদালতে এমনই সওয়াল করল ইডি ( ED ) । মঙ্গলবার আদালত ফের পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee )  জামিনের আর্জি খারিজ করে দেয় । নিয়োগ মামলায় জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্য়ায়কে। আর্থিক দুর্নীতিতে  যুক্ত থাকার প্রমাণ আছে কেস ডায়েরিতে, জানায়  আদালত।    

এদিন আদালতে সওয়াল জবাবে একদিকে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্য়াসাগরের নাম উঠে আসে, তেমন ইডি দাবি করে কীভাবে গ্রেফতারির সময় পার্থ নিজের প্রভাব-প্রতিপত্তি সম্পর্কে জাহির করেছিলেন ইডিকর্তাদের কাছে । পার্থ চট্টোপাধ্য়ায় নাকি নিজের  প্রভাব বোঝাতে গিয়ে, গ্রেফতারির সময় মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee )  সম্পর্কে একটি মন্তব্য়ও  করেন।  কেন্দ্রীয় এজেন্সির দাবি, পার্থ নাকি বলেনছিলেন তিনি মুখ্যমন্ত্রীর বিশেষ কাছের। 

আদালতে দাঁড়িয়ে ইডির আইনজীবী দাবি করেন, পার্থ চট্টোপাধ্য়ায় এতটাই প্রভাবশালী যে, গ্রেফতারির সময় ইডি'র কাছে নিজেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের nearest ও dearest বলে দাবি করেছিলেন। এমনকী, নিজেকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে ইডির আধিকারিকদের হুমকি পর্যন্ত দিয়েছিলেন! পার্থর গ্রেফতারির সময়ও ED সূত্রে দাবি করা হয়েছিল,  গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়েরের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কার সঙ্গে কথা বলতে চান? উত্তরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান। ED সূত্রে দাবি, চারবার তৃণমূল নেত্রীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেকথা অ্য়ারেস্ট মেমোতেও উল্লেখ করে ইডি। পার্থও একবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, গ্রেফতারির সময় নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু পাননি। 

সেই সঙ্গে মঙ্গলবার পার্থর জামিনের বিরোধিতা করে ED'র আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্য়ায় প্রভাবশালী নন?  তিনি এতটাই প্রভাবশালী যে, ইডির আধিকারিকদের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে হুমকি দিয়েছিলেন।  জামিন খারিজের অর্ডারের কপিতেও পার্থ চট্টোপাধ্য়াকে অত্য়ন্ত প্রভাবশালী বলা হয়েছে। 

এদিন একই সঙ্গে পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিন ও ED'র মামলা থেকে অব্য়াহতির শুনানি ছিল। ইডি-র চার্জশিট খারিজেরও আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়। ইডি-র আইনজীবী দাবি করেন, এক্ষেত্রে আদালতের সময় নষ্ট করায়, পার্থকে জরিমানা করা হোক। এরপরই ED'র মামলা থেকে অব্য়াহতির আবেদন প্রত্য়াহার করেন পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী। পার্থ চট্টোপাধ্য়ায়ের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 




সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget