এক্সপ্লোর

TMC Bank Account: তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?

ED On TMC Bank Account : তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে কলকাতার ৪ জায়গায় তল্লাশি ইডির

কলকাতা: তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ইডি। কলকাতার ৪ জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের অ্যাকাউন্টে কি ঢুকেছিল শিক্ষা দুর্নীতির টাকা? কয়লা পাচার, বালি পাচারের টাকাও ঢুকেছিল তৃণমূলের অ্যাকাউন্টে? তৃণমূলের তহবিল-তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। 

আরও পড়ুন, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে, " যাকে পিটিয়ে মারা হয়েছে, উনি নির্দোষ, পুলিশ আমাকে যা বলেছে..", বললেন মুখ্যমন্ত্রী

আগেই HDFC ব্য়াঙ্কে তৃণমূলের নামে থাকা ৩টে অ্য়াকাউন্টে 'ডেবিট ফ্রিজ' করা হয়েছিল। অরূপ বিশ্বাসের চিঠি ঘিরে তৃণমূলের তহবিল-বিতর্কের সূত্রপাত হয়। নিজেকে কোষাধ্য়ক্ষ বলে দাবি করে ব্যাঙ্ককে অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন জানান অরূপ। এরপরেই, বেআইনি লেনদেনের অভিযোগ দায়ের করে 'ঋতব্রত-তৃণমূল', বিধাননগর পুলিশ কমিশনারেটে দায়ের করা হয় সেই অভিযোগ।

তহবিল নিয়ে তৃণমূলের অন্দরে এখন কার্যত কুস্তি হচ্ছে। লড়াই দল থেকে পুলিশ হয়ে আদালত অবধি পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে তৃণমূল-এর ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই 'ডেবিট ফ্রিজ' করেছে পুলিশ। অর্থাৎ টাকা তোলা যাবে না। এবার ED-র নজরেও তৃণমূলের সেই ব্য়াঙ্ক অ্যাকাউন্টে।  ইতিমধ্যেই ECIR দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর সেই মামলার তদন্তে মঙ্গলবার মোট ৫ জায়গায় হানা দিল ED.তল্লাশি চলল চার জায়গায়।

সল্টলেক, নিউটাউন, রাধাবাজার স্ট্রিট, বউবাজার- কেন্দ্রীয় এজেন্সির আতসকাচের তলায়, কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যাদের রেজিস্টার্ড অফিস ধর্মতলার কাছে রাধাবাজার স্ট্রিটে। সেখানে রয়েছে কেয়ারওয়েল ট্রাভেলসের অফিস। সূত্রের দাবি এই সংস্থার মাধ্যমেই ভোটের সময় হেলিকপ্টার ভাড়া করত তৃণমূল। এদিন সকালে তাদের অফিসে পৌঁছে যান ED-র অফিসাররা ED সূত্রে জানা যাচ্ছে, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত মামলায় এই সংস্থার কী ভূমিকা রয়েছে, সেটা খতিয়ে দেখতে তল্লাশি চালাচ্ছেন। মূলত এই সংস্থার মাধ্যমে তৃণমূলের নেতারা ভোটের আগে ও বিভিন্ন সময় তারা বেশ কিছু জায়গায় (যাতায়াত ও বিদেশ ভ্রমণ) বুকিং করতেন এবং এই সংস্থার মাধ্যমে চপারও বুকিং হত। 

ED সূত্রে দাবি, তারা মূলত জানতে চাইছে,ভিন রাজ্যে বা বিদেশে যেতে তৃণমূলের কারা এই সংস্থার মাধ্যমে বিমান-হোটেল বুকিং করতেন? কে কতবার বুক করেছেন? টাকা কোনও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এসেছে, নাকি দলের অ্যাকাউন্ট থেকে? এই সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করে কোথাও টাকা পাচার করা হয়েছে কিনা? সংস্থার নিউটাউনের অফিসেও এদিন হানা দেয় ED.কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মালিকের বাড়ি সল্টলেকের সিজি ব্লকে। যে বাড়িতে সংস্কার চলছে। এদিন সেখানে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি।প্রাথমিকভাবে ED আধিকারিকরা মনে করছেন, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ৫০ কোটি টাকা এই সংস্থার অ্যাকাউন্টে এসেছে। সেই তথ্যকে সামনে রেখেই তদন্তে নামে ED।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
Advertisement

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget