এক্সপ্লোর

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র

ED On Sabyasachi Dutta : সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এবার অভিযোগকারীকে তলব ED-র, CGO কমপ্লেক্স থেকে বেরিয়ে কী বললেন ?

আবির দত্ত ও রঞ্জিত সাউ, কলকাতা : সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এবার অভিযোগকারীকে তলব। তলব পেয়ে ED দফতরে হাজিরা দিলেন অভিযোগকারী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী। জমা দিলেন, বেশ কিছু তথ্য-প্রমাণ, অডিও ও ভিডিও রেকর্ডিং। 

আরও পড়ুন, আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?

 এবার কি আরও চাপে পড়তে চলেছেন তৃণমূল নেতা সব্য়সাচী দত্ত? সল্টলেকের এক ব্যবসায়ীর কাছে থেকে ১ কোটি টাকার বেশি তোলাবাজির অভিযোগ উঠেছিল বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্য়সাচীর বিরুদ্ধে। যাঁর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়, সেই অভিযোগকারী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী শুক্রবার হাজির হন সল্টলেকে ED দফতরে। ED সূত্রে খবর, অভিযোগের সাপেক্ষে কী কী তথ্য-প্রমাণ অভিযোগকারীর কাছে রয়েছে, তা নিয়ে এদিন তাঁকে তলব করা  হয়। সকাল সাড়ে ১০টা নাগাদ ED দফতরে আসেন ওই ব্যবসায়ী। প্রায় ৯ ঘণ্টা পর CGO কমপ্লেক্স থেকে বেরোন অভিযোগকারী। অভিযোগকারী ব্যবসায়ী  মধুসূদন চক্রবর্তী বলেন, গ্রেফতার হোক সব তোলাবাজ। আবার ডাকলে আসব। ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর অভিযোগ, তাঁর কাছ থেকে ১ কোটি টাকার বেশি তোলা চেয়েছিলেন তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্য়ান সব্যসাচী দত্ত। 

সম্প্রতি অভিযোগকারী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী দাবি তুলে বলেছিলেন,  আমার কাছে উনি এই আড়াই লক্ষ টাকার পরে ১ কোটি টাকা ওঁর (সব্যসাচী দত্তর) ওঁর রোজ বায়না ছিল। বাড়ি করতে গেলে টাকা দিতে হবে। বাড়ি ভাঙতে গেলে টাকা দিতে হবে। বাড়ি কিনতে গেলে টাকা দিতে হবে। বেচতে গেলে টাকা দিতে হবে। না দিলে মারবে।এই অভিযোগের ভিত্তিতে গত ৮ জুন ,সন্ধে সাড়ে ৭টা নাগাদ সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে পৌঁছয় বিধাননগর থানার পুলিশ। সেখানে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রাত ১০টা নাগাদ ফ্ল্যাট থেকে আটক করে সব্যসাচী দত্তকে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসে পুলিশ। সেখানে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের পর রাত ১টা নাগাদ গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, সব্য়সাচী দত্তর কোটি কোটি টাকা ও প্রচুর সোনার হদিশ মিলেছে। নদিয়ার তেহট্টে, সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি ও ব্য়াঙ্কের লকার থেকে উদ্ধার হয় ৬ কেজি সোনা ও দেড় কেজি-র কাছাকাছি রুপো। তোলাবাজিকাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত গ্রেফতার হতেই খুলে যায় প্য়ান্ডোরার বাক্স।সামনে আসতে শুরু করে একের পর এক অভিযোগ, ভাইরাল হয় একাধিক অডিও ক্লিপ। যাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন সব্যসাচী দত্ত, তিনিই প্রকাশ্যে আনেন একের পর এক অডিও, ভিডিও।সেই সব অডিও-ভিডিও ক্লিপের পাশাপাশি, অন্যান্য নথি এদিন CGO কমপ্লেক্সে জমা দেন অভিযোগকারী।

Advertisement

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget