এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে এবার অভিষেকের বাবা-মাকে ইডির তলব: সূত্র

Recruitment Corruption: সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে তলব করেছে ইডি। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে একাধিক নথি নিয়ে হাজিরার নির্দেশ। 

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে এবার অভিষেকের (Abhishek Banerjee) বাবা-মাকে তলব করল ইডি। এমনটাই খবর মিলেছে সূত্র মারফত। সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে ইডির (ED) তলব। অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে। আগামী সপ্তাহে ২জনকেই সিজিও কমপ্লেক্সে ইডির তলব করেছে বলে সূত্রের খবর। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে একাধিক নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

অভিষেকের বাবা-মাকে তলব: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, আগামী দোসরা ও তেসরা অক্টোবর, দিল্লিতে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। আর সেই কর্মসূচির দ্বিতীয় দিনেই অর্থাৎ, ৩ অক্টোবর, মঙ্গলবার ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।তবে শুধু অভিষেক নন, সূত্রের দাবি, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে, তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও ED তলব করেছে। আগামী সপ্তাহে ২ জনকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।               

                           

 

সোমবার বিচারপতি অমৃতা সিন্হা ইডির জমা দেওয়া রিপোর্ট দেখে প্রশ্ন করেন, 'এতদিনেও কেন সম্পত্তির খতিয়ান পাওয়া গেল না?' বিচারপতি বলেন, আপনারা (ED) জানিয়েছেন যে, অভিষেক বন্দোপাধ্যায়ের ৩টি বিমা আছে । তাহলে কি তার হাতে আর কোনও সম্পত্তি নেই? ব্যাঙ্ক অ্যাকাউন্টও কি নেই?  বিচারপতি অমৃতা সিনহা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ। তাঁর অ্যাকাউন্টও কি নেই? তাঁর বেতন কোন অ্যাকাউন্টে যায়? উত্তরে ইডি বলে, ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট আছে। বিচারপতি জানতে চান, তাহলে সেই অ্যাকাউন্টের উল্লেখ করেননি কেন? আপনারা কি পোস্ট অফিস? এরপরই বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি। তিনি বলেন, আপনারাই তথ্য গোপন করছেন বলে এখন সন্দেহ হচ্ছে। শুধু তাই নয়, ওই শুনানিতেই ২৫ সেপ্টেম্বর লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তলব করেন বিচারপতি। তিনি বলেন, 
'মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে লতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। কোম্পানির সদস্য এবং ডিরেক্টরদের খতিয়ান অসম্পূর্ণ। তদন্তভার নেওয়ার পরে ১৮ মাস হয়ে গেছে, ফলাফল দেখা যাচ্ছে না।'                       

আরও পড়ুন: North Dinajpiur: দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ, নার্সিংহোমকে পরিষেবা বন্ধের নির্দেশ জেলা স্বাস্থ্য দফতরের

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget