এক্সপ্লোর

Kalighat r Kaku : ৩ ঘণ্টা পার, ‘কালীঘাটের কাকু’কে জিজ্ঞাসাবাদ ইডির

ইডি সূত্রে দাবি, ৩টি কোম্পানির সঙ্গে সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে।

আবির দত্ত, কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Recruitment Scam ) আজ কালীঘাটের কাকু( Kalighat r kaku )  ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করেছিল ইডি ( ED )। নির্ধারিত সময়েই তিনি ইডি দফতরে গিয়ে পৌঁছন। এর আগে তাঁর বেহালার বাড়ি, ফ্ল্যাট ও অফিসে ম্যারাথন তল্লাশি চালানো হয়।

এরপর পার হয়ে গিয়েছে ৩ ঘণ্টা ।  ‘কালীঘাটের কাকু’কে জিজ্ঞাসাবাদ চালিয়ে গিয়েছে ইডি। সকাল সাড়ে ১১টা থেকে সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। সূত্রের খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করে ইডি। 

ইডি সূত্রে দাবি, ৩টি কোম্পানির সঙ্গে সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে। গত এক সপ্তাহ ধরে ওই সমস্ত কোম্পানির ডিরেক্টর, হিসাবরক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সূত্রের খবর, সেইসব বয়ান সামনে রেখেই আজ সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

ইডি-র দাবি, তল্লাশিতে মিলেছে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। সূত্রের খবর, এই সমস্ত সম্পত্তি কার টাকায় কেনা হয়েছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল, তা জানতে চাওয়া হচ্ছে।  

এর আগে, চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়েছিল,  বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের DIP ডেভলপার্সের ১ হাজার ২০০ স্কোয়ার ফুটের একটি কমার্শিয়াল স্পেস কেনার জন্য ২০২০ সালে অগ্রিম হিসেবে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশির পর, ইডি সূত্রে দাবি করা হয়, আয়ের সঙ্গে তাঁর ব্যয়ের সামঞ্জস্য মেলেনি। সূত্রের দাবি, এত সম্পত্তি কোথা থেকে এল, তা নিয়ে অসঙ্গতি ধরা পড়ে সুজয় ভদ্রের কথাতেও।

শনিবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনে, কালীঘাটের কাক সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে পৌঁছে গিয়েছিল ইডি। এবার ইডি-র তলবে কি সাড়া দেবেন তিনি? 'কালীঘাটের কাকু'কে জিজ্ঞাসাবাদে কি মিলবে কোনও নতুন সূত্র? সেটাই দেখার।     

নিয়োগ দুর্নীতির তদন্তে 'কালীঘাটের কাকু'র নাম সবার প্রথমে শোনা যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতির মুখে। কালীঘাটের কাকু কে, তাঁর আসল নাম কী? তা প্রথম শোনা যায় নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের মুখে। এরপর প্রথমবার প্রকাশ্য়ে এসে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রই জানান, তিনি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসে চাকরি করেন। এর আগে, সুজয়কৃষ্ণ ভদ্রকে CBI-এর অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁর ব্যাঙ্ক এবং আয়করের নথিও জমা নেওয়া হয়েছিল।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'যাঁরা যাওয়ার, দয়া করে '২১-এর আগে নাম লেখান ওদের সঙ্গে', 'ডেডলাইন' দিলেন মমতা
'যাঁরা যাওয়ার, দয়া করে '২১-এর আগে নাম লেখান ওদের সঙ্গে', 'ডেডলাইন' দিলেন মমতা
Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget