এক্সপ্লোর

SSC Scam: নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের স্ত্রীকে তলব ইডির

Kuntal Ghosh: কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষকে তলব ইডির।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) এবার ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) স্ত্রীকে তলব ইডির (ED)। বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষকে তলব ইডির। জয়শ্রী ঘোষকে চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ ইডির।

ইডি সূত্রে খবর, জয়শ্রী ঘোষের নামেও বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি ইডির। সেই সব সম্পত্তির ব্যাঙ্কের আর্থিক লেন-দেন সংক্রান্ত তথ্য নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে প্রথমে কুন্তলকে গ্রেফতার করে ইডি। এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। ইডি সূত্রে খবর, ২০১৭ সালের শেষ থেকে ২০১৯ সাল পর্যন্ত কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা গিয়েছে। এই ৭৫টি অ্যাকাউন্টের মধ্যে একটি সোমার।

এবিপি-র ক্যামেরায় সোমা টাকা প্রাপ্তির কথা ইতিমধ্যেই স্বীকার করেছেন। ৫০ লক্ষ টাকা ঋণ হিসেবে কুন্তলের কাছ থেকে নিয়েছিলেন বলে জানিয়েছেন। কিন্তু স্বল্প দিনের পরিচয়ে কেন কুন্তল ওই বিপুল পরিমাণ টাকা সোমাকে দিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে দাবি, কুন্তলের সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগ মিলেছে। পাশাপাশি, চাকরিপ্রার্থীদের বিএড কলেজে ভর্তি থেকে শুরু করে ইন্টারভিউয়ে বসা, পাস করিয়ে নিয়োগ পাইয়ে দেওয়া, গোটা প্রক্রিয়াতেই কুন্তল যুক্ত ছিলেন বলে সিবিআইয়ের দাবি।

অন্য়দিকে, তাপস মণ্ডলকে জেলে গিয়ে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে বলে সিবিআইয়ের দাবি। এই সমস্ত তথ্যই আদালতে জানাবে সিবিআই। কুন্তলকে গ্রেফতারির ৫২দিনের মাথায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দল। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত নগদ ও সোনাদানা মিলিয়ে ১১১ কোটি টাকা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। অন্য দিকে, যুব তৃণমূল নেতা ছিলেন কুন্তল ঘোষ। চাকরি বিক্রিতে কোটি কোটি নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু প্রশ্নও রয়েছে বেশ কিছু। যেমন গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সন্দেহে ধৃত মানিক ভট্টাচার্যকে নিয়েও কেন কোনও সাড়াশব্দ নেই দলের?

আরও পড়ুন, সমবায় ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কালো টাকা সাদা করার অভিযোগ

তৃণমূলের মুখপাত্র ও রাজ্যে নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা বলেন, 'দল কোনও দুর্নীতির সঙ্গে আপস করে না। আমাদের কোনও পদাধিকারী, নির্বাচিত জনপ্রতিনিধি বা তাঁদের আত্মীয় যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে আমরা অতীতেও কড়া ব্যবস্থা নিয়েছি।  তিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হোন বা হালের যুব নেতা কুন্তল ঘোষ বা কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় সাসপেন্ড রয়েছেন, কুন্তল ও শান্তনু দুজনেই অপসারিত হয়েছেন।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget