এক্সপ্লোর

Recruitment Scam: 'হেফাজতে অত্যাচার করছে ইডি', সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল

ইডি-র প্রশ্ন ২ মাস ধরে কেন কুন্তল ঘোষ কোনও অভিযোগ করেননি। এটাও তদন্তে বাধা তৈরির আরেকটা চেষ্টা, অভিযোগ ইডি-র আইনজীবীর। 

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: হেফাজতে অত্যাচার করছে ইডি, এমনই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। জানুয়ারিতে গ্রেফতার অথচ অভিষেকের বক্তব্যের পর কেন অভিযোগ, আদালতে প্রশ্ন ইডি-র আইনজীবীর। ইডি-র প্রশ্ন ২ মাস ধরে কেন কুন্তল ঘোষ কোনও অভিযোগ করেননি। এটাও তদন্তে বাধা তৈরির আরেকটা চেষ্টা, অভিযোগ ইডি-র আইনজীবীর। 

ED-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। কিন্তু, সেই অভিযোগ নিম্ন আদালতের ম্য়াজিস্ট্রেটের কাছে জানানোর নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। পাশাপাশি, সুপ্রিম কোর্টেও কড়া প্রশ্নের মুখে পড়তে হল জেলবন্দি বহিষ্কৃত যুব তৃণমূল নেতাকে।

বিচারপতির প্রশ্ন, তাঁকে হেনস্থা করা হয়ে থাকলে, অভিযোগ জানাতে কেন ২ মাস দেরি করলেন কুন্তল ঘোষ?  নিম্ন আদালতের ম্য়াজিস্ট্রেটকে কেন কিছু জানানো হয়নি? ২৯ শে মে, শহিদ মিনারের মঞ্চে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় দাবি করেন, একসময় কেন্দ্রীয় এজেন্সি তাঁর নাম বলাতে বাধ্য করেছিল। এর ২৪ ঘণ্টার মধ্যেই, কার্যত একই অভিযোগ তোলেন কুন্তল। 

এ নিয়ে সিবিআইয়ের স্পেশাল কোর্টে চিঠিও দেন কুন্তল। পরবর্তীকালে মামলা হাইকোর্টে যায়। কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। এর র, ED-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কুন্তল ঘোষ। শুক্রবার, শুনানিতে কুন্তল ঘোষের আইনজীবী দাবি করেন, হেফাজতে তাঁর মক্কেলের ওপর অত্য়াচার করছে ইডি। অভিযোগ অস্বীকার করে, পাল্টা ইডির আইনজীবী বলেন, জানুয়ারি মাসে গ্রেফতার হন কুন্তল। কিন্তু তিনি এই অভিযোগ করা শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের একটি মন্তব্যের পর থেকে। ২ মাস তিনি কোনও মন্তব্য করেননি। ইডির আইনজীবী আরও বলেন, তদন্তে নানাভাবে সমস্যা তৈরির চেষ্টা করা হচ্ছে। 

এই অভিযোগও তার মধ্যে একটি। তখন কুন্তল ঘোষের আইনজীবী বলেন, ইডির বিরুদ্ধে জেল সুপারের কাছে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। সেটি হেস্টিংস থানায় পাঠানো হয়। কলকাতা হাইকোর্ট কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা জরিমানা করে। এরপর সুপ্রিম কোর্ট জানতে চায়, কী কারণে কুন্তলের অভিযোগ জানাতে ২ মাস দেরি হল?  

নিম্ন আদালতের ম্য়াজিস্ট্রেটকেই বা এব্য়াপারে কেন কিছু জানানো হয়নি? এরপরই, ইডির বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্য়াপারে কুন্তল ঘোষকে বিশেষ আদালতের সংশ্লিষ্ট ম্য়াজিস্ট্রেটের কাছে যাওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কুন্তল ঘোষকে কলকাতা হাইকোর্ট যে ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল, তার ওপর স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget