এক্সপ্লোর

Anubrata Mondal: ‘বাবার কথায় চেকবুকে সই’, সুকন্যার মন্তব্যই হাতিয়ার, অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট ইডি-র

Cattle Smuggling Case: বৃহস্পতিবার দিল্লির রাউস কোর্টে অনুব্রতর জামিনের আর্জি খারিজ হয়েছে। আসানসোল সেলে ফেরার আর্জিও খারিজ করে দিয়েছে আদালত।

কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে চার্জশিট। চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ২০৩ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। তার সঙ্গে প্রায় সাড়ে তিন হাজার পাতার নথিও রয়েছে। চার্জশিটে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) বয়ানকেই হাতিয়ার করেছে ইডি। চার্জশিটে উল্লেখ, দিল্লি যাওয়ার পথে শক্তিগড়ে অনুব্রতর খাওয়া-দাওয়ার প্রসঙ্গও উঠে এল চার্জশিটে।

আদালতে অনুব্রতর জামিনের আর্জি খারিজ

বৃহস্পতিবার দিল্লির রাউস কোর্টে অনুব্রতর জামিনের আর্জি খারিজ হয়েছে। আসানসোল সেলে ফেরার আর্জিও খারিজ করে দিয়েছে আদালত। সেখানে চার্জশিট নিয়ে ঢিলেমির জন্য ভর্ৎসিতও হয় ইডি। তার পরই অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় তারা। আর তাতেই বীরভূমের তৃণমূল সভাপতির বিরুদ্ধে একাধিক যুক্তি খাড়া করেছে ইডি। 

চার্জশিটে অনুব্রতর বিরুদ্ধে তাঁর মেয়ের মন্তব্যকে হাতিয়ার করেছে ইডি। ইডি জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সুকন্যা বলেন, "চেকবইয়ে সই করতে বলতেন বাবা। সই করে দিতাম। বাবাই সব জানে।" সুকন্যার এই বয়ানকেই অনুব্রতর বিরুদ্ধে হাতিয়ার করেছে ইডি। নামে-বেনামে অনুব্রতর অসংখ্য সম্পত্তির উল্লেখও রয়েছে ইডির চার্জশিটে। গরুপাচারে সুকন্যারও ভূমিকা ছিল, তাঁর নামে একাধিক সম্পত্তি, প্রচুর ফিক্সড ডিপোজিট পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইডি।

আরও পড়ুন: Anubrata Mondal: ‘বিবেক বলে কিছু আছে?’ মেয়ের গ্রেফতারিতে ফুঁসে উঠলেন অনুব্রত, পেলেন সাক্ষাতের অনুমতি

অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে ইডি জানিয়েছে, নামে-বেনামে অসংখ্য সম্পত্তি রয়েছে অনুব্রতর। এনামুল হকের সাহায্য়ে গরুপাচার করতেন তিনি। সেই বাবদ ১৮ কোটি টাকা জমা করা হয়েছিল ব্য়াঙ্কে। অনুব্রত এবং তাঁর পরিবারের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি। বলা হয়েছে, দু'টি চালকলের ডিরেক্টর সুকন্যা। আরও দু'টি সংস্থা এবং ২ কোটির সম্পত্তি পাওয়া গিয়েছে। এনামুল, আব্দুল লতিফের কাছ থেকে সায়গল হোসেনের মাধ্যমে 'প্রোটেকশন মানি' আসত বলে জানিয়েছে ইডি। গরুপাচার চক্র কী ভাবে চলত, তাও বিশদে জানিয়েছে ইডি।

নামে-বেনামে সম্পত্তি অনুব্রতর!

আসানসোল থেকে দিল্লি যাওয়ার পথে শক্তিগড়ে একটি হোটেলে ঢুকে প্রাতরাশ সেরেছিলেন অনুব্রত। সেখানে তৃণমূল নেতা এবং ঘনিষ্ঠদের সঙ্গে অনুব্রতর কথা হয় বলেও চার্জশিটে উল্লেখ করেছে ইডি। আচমকা দু'বছর পুরনো মামলায় অনুব্রতকে পুলিশের হেফাজতে নেওয়ার উল্লেখও রয়েছে। পাশাপাশি, প্রভাবশালী তত্ত্বে দুবরাজপুর-মামলারও উল্লেখ করেছে ইডি।

সেরা শিরোনাম

District News: শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানের পদ! বিতর্কে কামারহাটি পুরসভা
Baruipur Incident: “যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
“যদি তখনও পুলিশ আসত, বাচ্চাকে হয়তো জীবন্ত পাওয়া যেত..”, বারুইপুরে নাবালিকাকে খুন করে ধর্ষণের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget