এক্সপ্লোর

Kuntal Ghosh:১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ, আজ কুন্তল ঘোষকে নগর দায়রা আদালতে পেশ করবে ইডি

Recruitment Scam Case:নিয়োগ দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে আজ যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে নগর দায়রা আদালতে পেশ করবে ইডি। সূত্রের খবর, গত ১৪ দিনে কুন্তলকে জেরার রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় এজেন্সি।

কলকাতা: নিয়োগ দুর্নীতি (recruitment scam) মামলায় ১৪ দিনের জেল হেফাজতের (judicial custody) মেয়াদ শেষে আজ যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে (kuntal ghosh) নগর দায়রা আদালতে পেশ করবে ইডি (ED will present kuntal ghosh to court)। সূত্রের খবর, গত ১৪ দিনে কুন্তলকে জেরা করার পাশাপাশি, গোপাল দলপতি ও তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদে যে নতুন তথ্য উঠে এসেছে, তা নিয়ে আদালতে রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় এজেন্সি। পাশাপাশি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের জামিনের বিরোধিতা করে জেলে গিয়ে তাঁকে জেরা করার আবেদন জানাবে তারা।

প্রেক্ষাপট...
গত জানুয়ারিতেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। পরে তাঁর বাড়ি থেকে ওএমআর শিট বাজেয়াপ্ত করা যায় বলে ইডি। উল্লেখযোগ্য, এর মধ্যে ৩০টি ওএমআর শিট ২০২২ সালের। বেশ কিছু পুরনো ওএমআর শিটও বাজেয়াপ্ত করে ইডি। সূত্রের খবর, আরটিআই-এর মাধ্যমে এই ওএমআর শিট পান কুন্তল। ইডি সূত্রে খবর, জেরার মুখে এমনই দাবি করেন কুন্তল ঘোষ। কেন আরটিআই করেছিলেন, তার কোনও জবাব দেননি কুন্তল। আরটিআই করার কোনও প্রমাণও দেখাতে পারেননি কুন্তল, খবর সূত্রের। এদিকে, কুন্তল ঘোষের বাড়িতে টেটের ওএমআর শিট মেলায় বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী করে কুন্তলের কাছে গেল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড ?' প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।  'কুন্তলের বাড়ি থেকে পাওয়া গেছে ১৮৯টি ওএমআর শিট'। আদালতে জানালেন পর্ষদের আইনজীবী।  'কারা বসে রয়েছে পর্ষদে ? কী করে হয় দুর্নীতি? কেউ নিজে কিছু করবে না , আদালত করলে তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা বরদাস্ত নয়',  মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

খোঁজ গোপাল দলপতির...
অন্যদিকে এই তদন্তেই খোঁজ মেলে গোপাল দলপতির। ইডি দফতরে নিজেই ফোন করেন গোপাল দলপতি। দুপুর নাগাদ নিজেই ফোন করেন ইডি দফতরে। ফোন করে নিজের বয়ান রেকর্ড করাতে চান বলে জানিয়েছিলেন গোপাল দলপতি। এমনকী তিনি এটিও জানান, যে তিনি কলকাতাতেই আছেন। কুন্তল ঘোষের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন গোপাল দলপতি। পরে দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদ চলাকালীন একাধিকবার কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কুন্তল ও গোপাল। কুন্তল ১৫ কোটি টাকা দেওয়ার দাবি করলেও, তা অস্বীকার করেন গোপাল, এমনটাই ইডি সূত্রের দাবি।

আরও পড়ুন:ভালবাসার মানুষের আবেদনে সাড়া মিলবে কি ? নাকি প্রেমে জোর ধাক্কা? পড়ুুন রাশিফল

    

 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget