এক্সপ্লোর

WB School Close: কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, আগামী দুদিন স্কুল ছুটির সিদ্ধান্ত

School Close: আগামীকাল ও পরশু রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি ছুটি থাকবে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যের কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহে শুক্রবার এবং শনিবার রাজ্যের স্কুল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।                          

গরমের ছুটির পর স্কুল খুলেছে। কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরমের সঙ্গে প্রবল আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিকে এখনও দেখা নেই বর্ষার। সকালে স্কুল খোলার দাবি জেলা থেকে আসছিল। গত কয়েকদিনে খবর মিলেছে মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়েছে শিশুরা। এই আবহে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই সপ্তাহের শুক্রবার এবং শনিবার বন্ধ রাখা হবে স্কুল। আগামীকাল ও পরশু রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি ছুটি থাকবে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যদিও পার্বত্য এলাকার স্কুলে এই ছুটির নির্দেশ কার্যকর হবে না বলেও স্পষ্ট করেছেন ব্রাত্য বসু। এক্স হ্যান্ডল পোস্টে শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন, "কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে।তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৩.০৬.২৫ এবং ১৪.০৬.২৫ তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।''

এখনও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। উত্তরবঙ্গেই থমকে রয়েছে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে ঠিকই তবে গরম কমছে না। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে। দক্ষিণের বেশ কিছু জেলায় হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে। বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget