এক্সপ্লোর

Egra Blast: এগরার আগেও অতীতে বহুবার বিস্ফোরণ, প্রিয়জনদের হারিয়েছিল কোন কোন জেলা ?

Egra Blast: এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আগেও রাজ্যে বহুবার, ক্ষতির মুখে কোন কোন এলাকা ?

পূর্ব মেদিনীপুর: এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Egra Blast)। শেষ অবধি পাওয়া খবরে এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। ৪জন আহত। নিরাপত্তা প্রশ্ন উঠেছে বারবার। কারণ অতীতের একাধিক বিস্ফোরণের ঘটনা এখনও শিহরণ তোলে। রক্তাক্ত শরীর, কান্না, মাটিয়ে দাপিয়ে চিৎকার মৃতের পরিবারের। অসংখ্য অসহায় পরিবারের এমন দৃশ্য বারবার ফিরে দেখেছে বাংলা। 

স্মৃতি এখনও টাটকা। যদি ফ্ল্যাশব্যাকে একটু যাওয়া যায়, তাহলে দেখা যাবে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নোদাখালিতেও ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। সাল ২০২১, পয়লা ডিসেম্বর। নোদাখালির সেই বিস্ফোরণের জেরে সেবার ৩ জন প্রাণ হারিয়েছিলেন। সাল ২০২২। অক্টোবারের ঠিক ১১ তারিখ।  পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল সেবার ২জনের। এবং সদ্য তেইশে পা রাখতেই মার্চ মাসেও প্রকাশ্যে আসে মর্মান্তিক দুর্ঘটনা। মার্চের ২২ তারিখ মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু তিনজনের।

এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণে একাধিক ব্যক্তির মৃত্যু আশঙ্কা। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দেহ। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের পর তদন্ত শুরু করেছে পুলিশ।  উড়ে গেল গোটা বাড়ি। পড়ে রয়েছে শুধু কাঠামো । ঘটনাস্থলে আগুন নেভাতে যায় দমকল। এক স্থানীয় বাসিন্দা বলছেন, 'জানি না কিছু। হঠাৎ বম্ব ব্লাস্ট। তারপরেই দেখি কেউ নেই। শ্মশানভূমিতে পরিণত। ২১ টা ফ্যামিলি মারা গেছে। ২১ জন মারা গেছে। ২৩ জন আহত হয়েছে ২ জন বেঁচেছে। পুলিশ শুধু বলছে দেখছি আমরা দেখছি।'

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

জানা গিয়েছে, খাদিকুল গ্রামে এলাকা ঘিরে রাখা হয়েছে।  এই বাজি কারখানার ভিতরে কতজন কাজ করছিল। ২ জনের মৃতদেহ রাস্তার ওপরে। পরপর বাজি কারখানা রয়েছে। বিস্ফোরণের পর পড়ে রয়েছে শুধু কাঠামো। ব্যবসা জমে ওঠে। অনেকেই জড়িয়ে পড়েছিল বাজি কারখানার সঙ্গে। শ্রীপুর এলাকা জুড়ে বিভিন্ন জায়াগয় কারখানা। কয়েকদিন আগেই এগরা তে একজন মারা যায়। তখন অভিযান চালিয়ে মাল মশলা বাজেয়াপ্ত। একটা বেআইনি বাজি করাখানা সিল করা হয়। ৪ জনকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। বাড়িতেই ছিল বাজি কারখানা। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget